ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মাগুরার নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাগুরার নবাগত জেলা প্রশাসক মো: অহিদুল ইসলামের সাথে জেলা প্রেসক্লাবের সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  সভায় অংশ নেন জেলার প্রিন্ট ও  ইলেকট্রনিক  মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পটপরিবর্তনের পরিবর্তিত পরিস্থিতি, সমস্যা, সংকট ও সম্ভাবনার পরিপ্রেক্ষিতে মাগুরার উন্নয়নে জেলা প্রশাসকের করণীয় নিয়ে সাংবাদিকদের পক্ষ থেকে বিভিন্ন মতামত তুলে ধরেন প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, শামীম খান,  আবু বাসার আখন্দ, রূপক আইচ, শেখ ইলিয়াস মিথুন, রনি আহমেদ ও জেলার বিশিষ্ট সংবাদকর্মীরা।
জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম সাংবাদিদের আলোচনা শুনে তার বক্তব্যে আইনশৃঙ্খলা রক্ষা করে মানুষের মধ্যে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনা, পানি নিষ্কাশন, যানজট নিরসনসহ মাগুরার উন্নয়নের ব্যাপারে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
এসময় তিনি তার আগামীর পরিকল্পনা বাস্তবায়নের জন্য সংবাদকর্মীসহ জেলার সকল নাগরিকদের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের এবং মাগুরা জেলা তথ্য অফিসার পাভেল দাসসহ জেলায় কর্মরত প্রায় ৬০জন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

মাগুরার নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
রনি আহমেদ রাজু, মাগুরা জেলা প্রতিনিধি :