ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মাগুরায় হতদরিদ্রের মাঝে যাকাত ফান্ডের চেক বিতরণে ডিসি আবু নাসের বেগ

দারিদ্র্য  বিমোচনে অংশ নিন, যাকাত ফান্ডে যাকাত দিন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরায় যাকাত ফান্ডের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
গত বৃহস্পতিবার ২৫ মে দুপুর ১ টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ করা হয়।
যাকাত ফান্ডের চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাগুরা মোহাম্মদ আবু নাসের বেগ।
অনুষ্ঠানে ১১ জন  হতদরিদ্র ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে সর্বমোট ৯৫,০০০/- টাকার চেক বিতরণ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে আগত হতদরিদ্র, পঙ্গু, শারীরিক প্রতিবন্ধীদের আর্থিক, সামাজিক ও শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন জেলা প্রশাসক আবু নাসের বেগ। এসময় দেখা যায় যে, দুইজন ব্যক্তি শারীরিক অসামর্থ্যের কারণে সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে পারেননি। তাদের কথা শুনে জেলা প্রশাসক দ্রুত চেক নিয়ে নিচে নেমে আসেন এবং তাদের হাতে চেক তুলে দেন।
জেলা প্রশাসকের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রবেশকালে কিছুটা কান্না মিশ্রিত জড়তার সাথে ইতস্তত করতে থাকেন মহম্মদপুর উপজেলার মোঃ সাজ্জাদুল ইসলাম। তাঁর এই সংকোচবোধ দেখে জেলা প্রশাসক তাকে কাছে এনে বসান এবং একসাথে খাবার গ্রহণ করেন।

এই আন্তরিকতায় তার সংকোচ কেটে যায়। কিছু সময় পূর্বেও জেলা প্রশাসকের সাথে বসে খাবার খাওয়া তার কাছে ছিল কল্পনাতীত।  আর এই বিষয়টি যখন বাস্তবে পরিণত হল তখন তিনি  আবেগাপ্লুত হয়ে পড়েন। খাবার গ্রহণ শেষে তিনিসহ সবার হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক আবু নাসের বেগ। এ সময় উপস্থিত ছিলেন মাগুরা ইসলামিক ফাউণ্ডেশনের উপপরিচালক মোঃ মনিরুজ্জামান মনির সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দগণ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ওএমএসের চাল-আটা বিক্রির বরাদ্দ হ্রাসে খাদ্যনিরাপত্তা নেটওয়ার্কের উদ্বেগ

error: Content is protected !!

মাগুরায় হতদরিদ্রের মাঝে যাকাত ফান্ডের চেক বিতরণে ডিসি আবু নাসের বেগ

আপডেট টাইম : ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩
ফারুক আহমেদ, স্টাফ রিপোর্টার, মাগুরা :