ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মাগুরায় ভূমিহীন গফফার মোল্যার ৩ শতক বসত বাড়ির জমি দখলের পায়তারা

মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের শিয়ালজুড়ি গ্রামের ভূমিহীন গফফার মোল্যার ৩ শতক বাড়ির জমি দখলের পায়তারা করছে মোহাম্মাদ আলী। গত সোমবার ২২ মে বিকাল ৫ টার সময় শিয়ালজুড়ি গ্রামের ভূমিহীন গফফার মোল্যার সাথে সরাসরি কথা হলে প্রকৃত ঘটনা জানা যায়।
শিয়ালজুড়ি গ্রামের মৃত সালাম মোল্যার ছেলে গফফার মোল্যা দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানান ৩ শতক জমিতে ২৮ বছর যাবৎ ৩ ছেলে, ৩ পুত্রবধু, ১ তালাকপ্রাপ্ত কন্যা ও ১ প্রতিবন্ধী নাতী ছেলে এবং অসুস্থ ২ নাতী ছেলে নিয়ে বসবাস করে আসছি। কিছু দিন পূর্বে কাল বৈশাখী ঝড়ে ঘর ভেঙ্গে যায়, ঘর মেরামতের সময় পাশের শরীক মোকছেদ মোল্লার ছেলে মোহাম্মাদ আলী বাড়ি ছেড়ে চলে যেতে বলে।
সে জীবননাশের হুমকি দিয়ে গফফার মোল্লাকে বলে বাড়ি না ছাড়লে সবাইকে প্রাণে মেরে দিবো। গফফার মোল্যার জমির দলিলের ফটোকপিতে দেখা যায় সাবেক ৪০৫ নং হাল জরিপের ৭৬১ নং দাগে ২৭ শতকের মধ্যে থেকে ৩ শতক জমি, ৪০৬ নং হাল জরিপের ৭৯৬ নং দাগের ১৭ শতক জমির মধ্যে থেকে ৪ শতক মোট ৭ শতক জমি বিক্রি করে মোহাম্মাদ আলীর কাছে গত ৯ ডিসেম্বর ২০০১ সালে। আর গফফার মোল্যা ৭৯৬ দাগের ১৭ শতকের মধ্যে থেকে ৩ শতক জমির ভোগ দখলে মালিক হয়ে বসবাস করছে।
জমির আসল দলিল গুলো সবই মোহাম্মাদ আলীর কাছে আছে। আবার মোহাম্মাদ আলী প্রতারণা করে বাদী হয়ে গত ২ এপ্রিল ২০২৩ সালে এই গফফার মোল্যার ৩ শতক জমিতে ফৌজদারি কাঃ বিঃ ১৪৪/১৪৫ ধারা জারী করেছে।  অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্য সাবেক মেম্বার  সিরাজুল ইসলাম বলেন, গফফার মোল্যা ৩ শতক জমিতে ভোগ দখলীয় জায়গায় পশ্চিম পাশ হতে মধ্যে দিকে ৪২ বছর ধরে বাপের আমল থেকে ভোগ দখল করে বসবাস করতেছে। হঠাৎ করে মোহাম্মাদ আলীর এমন আচরণে এলাকাবাসীর সচেতন মহলের লোকজন তীব্র নিন্দা প্রকাশ করছেন এবং সচেতন মহলের লোকজন আইনের মাধ্যমে এর সুষ্ঠু তদন্ত করে সমাধান চান।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মুফতি আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, মুজিবুর রহমানের ক্ষোভ

error: Content is protected !!

মাগুরায় ভূমিহীন গফফার মোল্যার ৩ শতক বসত বাড়ির জমি দখলের পায়তারা

আপডেট টাইম : ০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩
ফারুক আহমেদ, স্টাফ রিপোর্টার, মাগুরা :