ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মাগুরায় বিশ্ব পরিবেশ দিবসের উদ্বোধন ও র‍্যালী অনুষ্ঠিত

ওয়াসিম আকরামঃ

‘প্লাস্টিক দূষণ আর নয়’ বন্ধ করার এখনি সময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ এর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়েছে।

–

বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য রেলি বের হয়ে শহরের ভাইনার মোড় প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

–

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ আব্দুল কাদের, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল, পরিবেশ অধিদপ্তর মাগুরার সহকারী পরিচালক শোয়াইব মোহাম্মদ শোয়েব, পরিদর্শক মোঃ আসিফ আলম। দিবসটির মূল লক্ষ্য পরিবেশ দূষণের কারণ চিহ্নিত করা, নীতিনির্ধারণে গুরুত্বারোপ, প্রতিরোধমূলক উপায় নির্ধারণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যে সক্রিয়তা বাড়ানো।

–

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন র‌্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে। ঈদুল আজহা উপলক্ষ্যে বাংলাদেশে গত ৫ জুন সরকারি ছুটি ছিল। এ কারণে ২৫ জুন দিবসটি আনুষ্ঠানিকভাবে উদযাপনের সিদ্ধান্ত নেয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

–

প্লাস্টিক দূষণ দিন দিন মানুষের স্বাস্থ্য, জীববৈচিত্র ও পরিবেশের জন্য হুমকি হয়ে উঠছে। তাই এটি প্রতিরোধে বৈশ্বিকভাবে সম্মিলিত কল্যাণমূলক পদক্ষেপের প্রয়োজন। জাতিসংঘের পরিবেশ অ্যাসেম্বলির সিদ্ধান্ত অনুসারে প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে একটি আন্তর্জাতিক চুক্তি প্রণয়নেরও কাজ চলছে।

–

১৯৭২ সালের এই দিনেই ‘জাতিসংঘের মানব পরিবেশ সম্মেলন’ শুরু হয়। সেবারই ৫ জুনকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে ঘোষণা করে জাতিসংঘ।

–

প্রথমবার দিবসটি পালিত হয় ১৯৭৪ সালে। এরপর প্রতি বছর ভিন্ন ভিন্ন শহরে, ভিন্ন প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালন করা হচ্ছে। বর্তমানে প্রায় ১৮ কোটি মানুষের জন্য রয়েছে মাত্র দুটি পরিবেশ আদালত। সেখানেও সাধারণ নাগরিক সরাসরি মামলা করতে পারেন না।

–

বর্তমান বিশ্বের ১৪৩টিরও বেশি দেশে প্রতিবছর এ দিবস পালন করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে সম্পদভিত্তিক কমিউনিটি নেতৃত্বাধীন উন্নয়ন প্রশিক্ষণ শেষ

error: Content is protected !!

মাগুরায় বিশ্ব পরিবেশ দিবসের উদ্বোধন ও র‍্যালী অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৫:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
ওয়াসিম আকরাম, মাগুরা সদর উপজেলা প্রতিনিধি :