ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মাগুরায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ ২ মহিলা মাদকব্যবসায়ীসহ গ্রেফতার ৩

মাগুরা সদর থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ দুটি অভিযানে ১২ শত পিস ইয়াবাসহ ২ নারীসহ মোট ৩ জন মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

মাগুরা জেলা পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা, পিপিএম (বার) এর সার্বিক দিকনির্দেশনায় জেলাব্যাপী চলমান পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে বুধবার ৫ জুলাই মাগুরা সদর থানার অফিসার ইনচার্জের তত্বাবধানে শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পের এসআই (নিরস্ত্র) মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

মাগুরা থানাধীন শত্রুজিৎপুর ইউনিয়নের ধলহরা পূর্বপাড়া এলাকা হতে বিকাল অনুমান ৩.৩৫ টার সময় ১২ শত পিস মাদকদ্রব্য ইয়াবা সহ মাগুরার সদর থানাধীন ধলহরা পুর্বপাড়ার ছলেমান ফকির এর মেয়ে সাবিনা আক্তার বিথি (২৫) ও কক্সবাজার জেলার মহেশখালি থানাধীন কুতুবজুম নয়াপাড়া এলাকার বাসিন্দা মৃত আবুল কালাম এর মেয়ে নাহিদা আকতার (২৬) কে হাতেনাতে গ্রেফতার করেন।

এই নাহিদা আকতার ইতিপূর্বে ২০২২ সালের এপ্রিলে ১০৮৫ পিস ইয়াবা সহ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বাকলিয়া থানায় আটক হয়ে কারাগারে যায়। জেল থেকে বেরিয়ে পুনরায় সে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে ।

উক্ত দুই মহিলা মাদকব্যবসায়ী পরস্পর সহযোগে কক্সবাজার এলাকা থেকে মাদক এনে মাগুরাসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে বলে জানা যায়।

এছাড়াও আরেকটি পৃথক অভিযানে মাগুরা সদর থানার এসআই (নিঃ) মোঃ রইচ উদ্দীন নেতৃত্বে একটি টিম ৫ জুলাই রাত ১২.৪৫ টার সময় মাগুরা সদর থানাধীন মাধবপুর এলাকা হতে ঐ গ্রামের মোঃ নবীর মুন্সীর ছেলে মাদকব্যবসায়ী মোঃ সোজায়েত হোসেন (২৭) কে ২০ পিচ ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সৌদিতে ফ্লাইট চলাচলে বিধিনিষেধ: ১২৬ ফ্লাইটের ১৯ হাজার ৩৭৭ যাত্রী ভোগান্তিতে

error: Content is protected !!

মাগুরায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ ২ মহিলা মাদকব্যবসায়ীসহ গ্রেফতার ৩

আপডেট টাইম : ১১:২৬ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩
রনি আহমেদ রাজু, মাগুরা জেলা প্রতিনিধি :