ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মাগুরায় আধুনিক শিশু পরিবার ব্যবস্থাপনায় শীর্ষক করণীয় সেমিনার অনুষ্ঠিত

শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে, মাগুরায় আধুনিক শিশু পরিবার ব্যবস্থাপনায় কর্মকর্তা, কর্মচারী ও নিবাসীদের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
গত মঙ্গলবার ১১ জুলাই সরকারি শিশু পরিবার (বালিকা) মাগুরা সভাকক্ষে  সরকারি শিশু পরিবার বালিকা মাগুরা এর আয়োজনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আধুনিক শিশু পরিবার ব্যবস্থাপনা অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, মাগুরা মোহাম্মদ আবু নাসের বেগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: আশাদুল ইসলাম, উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, মাগুরা।
জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ এসময় সরকারি শিশু পরিবার (বালিকা), মাগুরার শিশুদের সাথে মতবিনিময় করেন এবং তাদের পড়াশোনা ও সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।
উল্লেখযোগ্য বিষয় হলো, সরকারি শিশু পরিবার (বালিকা), মাগুরার নিচতলায় অবস্থিত সভাকক্ষ ও ডাইনিং হলে ২২ টি সিলিং ফ্যান প্রদান করেন জেলা প্রশাসক, মাগুরা মোহাম্মদ আবু নাসের বেগ। এছাড়াও, তিনি সভাকক্ষে একটি পূর্ণাঙ্গ সাউন্ড সিস্টেম সংযোজন করে দেন যা ইতিপূর্বে ছিলনা।
আনন্দ ও গর্বের বিষয় এই যে, সরকারি শিশু পরিবার (বালিকা), মাগুরা এর সদস্য শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী মরিয়ম খাতুনের আঁকা ছবি ‘শুভ নববর্ষ ১৪৩০’ ও ‘পবিত্র ঈদুল ফিতর ২০২৩’ এ মাননীয় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ডে ব্যবহৃত হওয়ায় এই ছবির সম্মানী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে তাকে এককালীন ১ লাখ টাকা প্রদান করা হয়েছে যার চেক পরবর্তী সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সংগ্রহ করা হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জনদুর্ভোগ নিরসন ও অপকর্ম দমনের পরিবর্তে সরকার বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত: শফিকুর রহমান

error: Content is protected !!

মাগুরায় আধুনিক শিশু পরিবার ব্যবস্থাপনায় শীর্ষক করণীয় সেমিনার অনুষ্ঠিত

আপডেট টাইম : ০২:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩
মোঃ ফারুখ আহমেদ, স্টার্ফ রিপোর্টার মাগুরা :