ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মাগুরায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার

রনি আহমেদ রাজুঃ

মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায় যৌথ বাহিনীর অভিযানে আল আমিন ও সাজেদুর নামে দুইজনকে অস্ত্রসহ আটক করা হয়েছে।

২৫ ফেব্রুয়ারি ২০২৫, রাত ৮টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, মাগুরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পারনান্দুয়ালী এলাকায় আসিকুলের দোকানে অবৈধ অস্ত্র মজুত রয়েছে।

তথ্য পাওয়ার পরই বিএ-১০০৩৩ মেজর সাফিন আল সাইফ পলকের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল ও পুলিশের একটি দল যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি এবং দুটি মোবাইল ফোনসহ মাগুরা সদরের পারলা গ্রামের বক্কর মল্লিকের ছেলে মোঃ আল আমিন (৩১) এবং পারনান্দুয়ালী গ্রামের অহিদুর রহমানের ছেলে সাজেদুর রহমানকে গ্রেফতার করা হয়।

অভিযান সম্পর্কে জানতে চাইলে মেজর সাফিন আল সাইফ পলক বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে পারনান্দুয়ালী এলাকায় অস্ত্র রয়েছে। জনগণের জানমাল ও সরকারি সম্পদ রক্ষার্থে আমরা তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল নিয়ে অভিযান পরিচালনা করি। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পরে উদ্ধারকৃত অস্ত্রসহ আটককৃতদের মাগুরা সদর থানায় এসআই মিনারের মাধ্যমে হস্তান্তর করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

মাগুরায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার

আপডেট টাইম : ১২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
রনি আহমেদ রাজু, মাগুরা জেলা প্রতিনিধি :