আপডেট টাইম :
০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
২৬৩
বার পঠিত
মাগুরাতে আলমখালী বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান
মোঃ রনি আহমেদ রাজু, মাগুরা জেলা প্রতিনিধি: মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের আলমখালী বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আনসার বাহিনীর সহযোগিতায় ভোক্তা অধিদপ্তরের অফিসার মামুনুল, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আমিনুল ইসলাম, বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত এক অভিযান পরিচালনা করেন। অভিযানে পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন, চালান কপিতে কারচুপি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ছয় ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। আরও পড়ুনঃ মুকসুদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত এ সময় সেনাবাহিনী ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন, প্যাকেজিং খাবারে মেয়াদকাল প্রদর্শন এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশ প্রদান করেন। এই অভিযানটি পরিচালনা করেন বাংলাদেশ সেনাবাহিনীর মাগুরা ক্যাম্প।
মোঃ রনি আহমেদ রাজু, মাগুরা জেলা প্রতিনিধি:
মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের আলমখালী বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আনসার বাহিনীর সহযোগিতায় ভোক্তা অধিদপ্তরের অফিসার মামুনুল, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আমিনুল ইসলাম, বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত এক অভিযান পরিচালনা করেন।
অভিযানে পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন, চালান কপিতে কারচুপি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ছয় ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় সেনাবাহিনী ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন, প্যাকেজিং খাবারে মেয়াদকাল প্রদর্শন এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশ প্রদান করেন। এই অভিযানটি পরিচালনা করেন বাংলাদেশ সেনাবাহিনীর মাগুরা ক্যাম্প।