ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মহান বিজয় দিবস-২০২০

শৈলকুপার গ্রামবাংলার ঐতিহ্যবাহী গাদন খেলা অনুষ্ঠিত

মহান বিজয় দিবস উপলক্ষ্যে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সিদ্ধি গ্রামে গ্রামবাংলার ঐতিহ্যবাহী গাদন খেলা অনুষ্ঠিত হয়। বুধবার (১৬ ডিসেম্বর) বিকালে ‘সিদ্ধি স্বেচ্ছাসেবী সংগঠন এ খেলা আয়োজন করা হয়।

খেলা উপভোগ করতে হাজারো মানুষ ভিড় করে। ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত উপভোগ করে ঐতিহ্যবাহী এ খেলা। খেলায় দিগনগর পশ্চিশপাড়া ও পূর্বপাড়া দল গাদন খেলায় অংশ গ্রহন করে। নির্ধারিত সময়ে দিগনগর পূর্বপাড়া ৪-০ গাদনে পশ্চিমপাড়াকে হারিয়ে বিজয়ী হয়।

এ সময় উপস্থিত ছিলেন ৩নং দিগনগর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান তপন, বীর মুক্তিযোদ্ধা ময়েন উদ্দীন বিশ্বাস, আব্দুল ওহাব ওয়াজেদ, সমাজসেবক জুমারত শেখ, কাতলাগাড়ী ডিগ্রি কলেজের বাংলা প্রভাষক আনিসুর রহমান, খুলনা বেতার শিল্পী বাবুল সরকার ও ইউপি সদস্য ভানু খাতুন।

খেলার পৃষ্ঠপোষক ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান তপন জানান, কালের বিবর্তনে গ্রামবাংলা থেকে এসব খেলা হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য খেলার আয়োজন করা হয়েছে। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কেশরহাট বণিক সমিতির নবনির্বাচিতদের শপথ গ্রহণ

error: Content is protected !!

মহান বিজয় দিবস-২০২০

শৈলকুপার গ্রামবাংলার ঐতিহ্যবাহী গাদন খেলা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ :