মাগুরার মহম্মদপুরের বাবুখালী ইউনিয়নের রসুলপুর বাজার থেকে নগদ অর্থ ও জুয়ার উপকরণসহ ৭ জুয়াড়িকে হাতেনাতে আটক করেছে পুলিশ। রোববার (২৮ মে) গভীর রাতে বাবুখালী ক্যাম্পের ইনচার্জ সায়াদ উল্লাহ্র নেতৃত্বে সঙ্গীয় ফোস তাদের গ্রেপ্তার করে। তারা এলাকার পেশাদার জুয়াড়ি বলে জানা গেছে। মহম্মদপুর থানার ডিউটি অফিসার এএসআই আছিয়া আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার রাতে উপজেলার বাবুখালী ইউনিয়নের রসুলপুর বাজারে জুয়া খেলার সময় ৭ জুয়াড়িকে আটক করা হয়। তারা হলো-তৈয়েব আলী (২৭), লিটন (৩৮), জাহিদুল (৩৮), ইকারুল (৩৬), ইমরান (২৬), পিন্টু (২৫) এবং রিয়াজুল (৩৫)। তাদের বাড়ি বাবুখালী ইউনিয়নের বিভিন্ন গ্রামে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। আরও পড়ুনঃ বিএনপি-জামাতের দেশ বিরোধী ষড়যন্ত্র সম্মিলিত ভাবে প্রতিহত করতে হবেঃ -এ.কে. আজাদ মঙ্গলবার (২৯ মে) দুপুরে তাদেরকে মাগুরা আদালতে প্রেরণ করেছে পুলিশ। মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) অসিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, এরা পেশাদার জুয়াড়ি। এলকার বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে তারা জুয়ার আড্ডা বসিয়ে থাকে।
মাগুরার মহম্মদপুরের বাবুখালী ইউনিয়নের রসুলপুর বাজার থেকে নগদ অর্থ ও জুয়ার উপকরণসহ ৭ জুয়াড়িকে হাতেনাতে আটক করেছে পুলিশ। রোববার (২৮ মে) গভীর রাতে বাবুখালী ক্যাম্পের ইনচার্জ সায়াদ উল্লাহ্র নেতৃত্বে সঙ্গীয় ফোস তাদের গ্রেপ্তার করে। তারা এলাকার পেশাদার জুয়াড়ি বলে জানা গেছে।
মহম্মদপুর থানার ডিউটি অফিসার এএসআই আছিয়া আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার রাতে উপজেলার বাবুখালী ইউনিয়নের রসুলপুর বাজারে জুয়া খেলার সময় ৭ জুয়াড়িকে আটক করা হয়। তারা হলো-তৈয়েব আলী (২৭), লিটন (৩৮), জাহিদুল (৩৮), ইকারুল (৩৬), ইমরান (২৬), পিন্টু (২৫) এবং রিয়াজুল (৩৫)। তাদের বাড়ি বাবুখালী ইউনিয়নের বিভিন্ন গ্রামে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।
মঙ্গলবার (২৯ মে) দুপুরে তাদেরকে মাগুরা আদালতে প্রেরণ করেছে পুলিশ। মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) অসিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, এরা পেশাদার জুয়াড়ি। এলকার বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে তারা জুয়ার আড্ডা বসিয়ে থাকে।