ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মহম্মদপুরে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি 

মুরাদ হোসেনঃ

মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন (বি.এইচ.এ.এ) এর মাগুরার মহম্মদপুর উপজেলা শাখার আয়োজনে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

–

মঙ্গলবার (২৪ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ৬ দফা বাস্তবায়নের লক্ষ্যে এই অবস্থান কর্মসূচি পালন করেন উপজেলা স্বাস্থ্য সহকারীরা।

–

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন মহম্মদপুর উপজেলা শাখার সভাপতি মোঃ লিয়াকত হোসেনের উপস্থিতিতে সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান বলেন, দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবায় স্বাস্থ্য সহকারীদের অবদান অপরিসীম হলেও তাদের নিয়োগ, পদোন্নতি ও গ্রেড নির্ধারণে দীর্ঘদিন ধরে চরম বৈষম্যের শিকার হতে হচ্ছে। এসব বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ৬ দফা দাবি নিয়ে মাঠে নেমেছেন স্বাস্থ্য সহকারীরা।

–

দাবি সমূহ হলো-

১) নির্বাহী আদেশে নিয়োগ বিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান করে ১৪তম গ্রেড প্রদান;

২) ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদাসহ বেতন স্কেল ১১তম গ্রেডে উত্তীর্ণকরণ;

৩) পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ;

৪) পূর্বের নিয়োগবিধি অনুযায়ী নিয়োগ পেলেও কর্মরত স্বাস্থ্য সহকারি সকল স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের অভিজ্ঞতার আলোকে স্নাতক পাস স্কেলে আত্মীকরণ করতে হবে;

৫) বেতন স্কেলে উন্নীতকরণের পূর্বে স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকগন যত সংখ্যক টাইম স্কেল অথবা উচ্চতর গ্রেড প্রাপ্ত বা প্রাপ্য হয়েছেন তা পরবর্তী পূন:নির্ধারিত বেতন স্কেলের সাথে যোগ করতে হব;

৬) পূর্বের ইন সার্ভিস ডিপ্লোমা এসআইটি কোর্স সম্পূর্ণ কারী স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকদেরকে ডিপ্লোমাধারী সম্পন্ন হিসেবে গণ্য করে সরাসরি ১১তম গ্রেড দিতে হবে।

জাহিদ হাসান আরও জানান, বৈষম্য দূরীকরণসহ সরকার যদি এই যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নে পদক্ষেপ না নেয়, তাহলে আগামী মাসে জেলা সিভিল সার্জন অফিসের সামনে অবস্থান কর্মসূচি করা হবে। ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে স্বাস্থ্য সহকারীরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে সম্পদভিত্তিক কমিউনিটি নেতৃত্বাধীন উন্নয়ন প্রশিক্ষণ শেষ

error: Content is protected !!

মহম্মদপুরে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি 

আপডেট টাইম : ০৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
মুরাদ হোসেন, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি :