ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মহম্মদপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

মামুন মিয়া:

এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), এসইডিপি এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে মাগুরার মহম্মদপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে ধারণ করে শুক্রবার (১২ জুন) সকালে উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদমান আকিব এবং মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী বলেন, “শিক্ষা প্রতিষ্ঠান শুধু সনদ বা ডিগ্রি প্রদানের জায়গা নয়, বরং দক্ষ ও যোগ্য মানবসম্পদ তৈরির কেন্দ্র। তরুণ প্রজন্মের মেধা, বিজ্ঞানমনস্কতা এবং উদ্ভাবনী চিন্তাধারাই আগামী দিনের বাংলাদেশকে বিশ্ব দরবারে আরও এগিয়ে নিয়ে যাবে।”

পরে তিনি প্রদর্শনীতে অংশ নেওয়া প্রতিটি স্টল পরিদর্শন করেন এবং খুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী কাজের প্রশংসা করেন। একই সঙ্গে প্রকল্পগুলোকে আরও বাস্তবমুখী ও যুগোপযোগী করে গড়ে তুলতে শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রণব কুমার পোদ্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক অধ্যক্ষ (অব.) মোহাম্মদ মতিউর রহমান, অধ্যক্ষ মইমূর আলী মৃধা, কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস. এম. ইউনুস আলী, ড. রইচ উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক তারিকুল ইসলাম (তারা), শরিফুজ্জামান টুকু, বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি মো. আখতারুজ্জামান বিল্লাহ এবং সাধারণ সম্পাদক ইয়াকুব আলী।

প্রায় ১০টি প্রদর্শনী স্টলে উপজেলার বিভিন্ন এলাকার স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর প্রকল্প উপস্থাপন করেন। উপস্থাপিত প্রকল্পগুলোর মধ্যে কৃষিভিত্তিক আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণার প্রকল্পগুলো উপস্থিত দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা পীযুষ রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রব, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সরকারি আর.এস.কে.এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম. নাসিরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তানোরে সম্পত্তি দখল নিয়ে উত্তেজনা

error: Content is protected !!

মহম্মদপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
মামুন মিয়া, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি :