ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মহম্মদপুরে নিখোঁজের ২৪ ঘন্টা পর মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

মাগুরার মহম্মদপুরে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ মাদ্রাসা ছাত্র ইয়ামিন শেখের (১২) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাবুখালী ইউনিয়নের দাতিয়াদহ গ্রামের মোল্যার ঘাট এলাকায় মধুমতি নদীতে গোসল নেমে এ নিখোঁজ হয় সে।

বৃহস্পতিবার দুপুর থেকে রাত দশটা র্প্রযন্তু পরিবার ও স্থানীয়রা নদীতে জাল টেনে লাশ উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। আজ শুক্রবার দুপুর ২ টার সময় তার লাশ উদ্ধার করে খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। মৃত ইয়ামিন শেখ (১২) মধুখালী উপজেলার গাজনা এলাকার রাজ্জাক শেখের ছেলে এবং মহম্মদপুর উপজেলার দাতিয়াদহ গ্রামের মুনসুর ফকিরের ভাগ্নে।

নিখোঁজ ইয়ামিন শেখের মামা মুনসুর ফকির জানান, নানা বাড়িতে থেকে পড়ালেখা করার জন্য গত সোমবার দাতিয়াদহ গ্রামে আসে। বুধবার তাকে বাবুখালী আদর্শ দাখিল মাদ্রাসায় চতুর্থ শ্রেনিতে ভর্তি করে দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় স্থানীয় কয়েকজনের সাথে বাড়ির পাশে মধুমতি নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে ইয়ামিন গভীর পানিতে ডুব দিয়ে তলিয়ে যায়। ওই দিন জাল টেনেও লাশ পাওয়া যায়নি।

এ বিষয়ে মহম্মদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. মোস্তাইন আলী বলেন, ‘খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের একটি টিম আধা ঘন্টা নদীতে তল্লাসী চালিয়ে লাশ উদ্ধার করে।’

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

মহম্মদপুরে নিখোঁজের ২৪ ঘন্টা পর মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩
মো. কামরুল হাসান, বিশেষ প্রতিনিধি, মাগুরা :