ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মহম্মদপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, অর্ধশত বসতঘর ভাংচুর

মো. কামরুল হাসান, বিশেষ প্রতিনিধি

মামা-ভাগ্নের পূর্ববিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন। এ সময় ৩০টি পরিবারের অর্ধশত বাড়িঘরে হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (২০ জানুয়ারি) সকালে মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের পাড়ুয়ারকুল গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, উপজেলার পাড়ুয়ারকুল গ্রামের বাসিন্দা, স্থানীয় বাবুখালী ইউপি’র প্যানেল চেয়ারম্যান ইসমাইল মৃধা এবং সেকেন্দার মোল্যার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। তারা দুইজন সম্পর্কে আপন মামা-ভাগ্নে। রোববার রাতে ইসমাইল গ্রুপের আতর আলী ও সেকেন্দার গ্রুপের রাসেল মিয়ার মধ্যে তুচ্ছো বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতিহাতির ঘটনা ঘটে। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে দুই পক্ষেরে মাতবররা রাতে মিটিং করে সংঘর্ষের জানান দেয়।

সোমবার ভোরে ইসমাইল গ্রুপের সমর্থকরা সেকেন্দারের বাড়ির সামনে মহড়া দেয়। পরে সেকেন্দার মোল্যার সর্মথকরাও মুখোমুখি হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় নারীসহ উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়। আহতরা হলেন-ইকরামুল মোল্যা, শাহিদা বেগম, মতিয়ার মোল্যা, শফিকুল মোল্যা, মুঞ্জুর মোল্যা, ঢালু মিয়া, জয়নাল, জামাল, শহিদুল ইসলাম, রোকন, জাকির, হাসিবুল ইসলাম, ওহিদুল ও জাহাঙ্গীর। সংঘর্ষ চলাকালে ৩০টি পরিবারের অর্ধশত বাড়িঘরে হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

এ ঘটনায় প্যানেল চেয়ারম্যান ইসমাইল হোসেন এবং সেকেন্দার মোল্যা উভয়ে একে অপর কে দায়ী করছেন। মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এলাকার পরিবেশ স্বাভাবিক রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’, এর অর্থ কী

error: Content is protected !!

মহম্মদপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, অর্ধশত বসতঘর ভাংচুর

আপডেট টাইম : ০৬:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
মো. কামরুল হাসান, বিশেষ প্রতিনিধি :