ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মহম্মদপুরে এসএসসি পরীক্ষার্থীকে প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতের চেষ্ঠা

-ছবিঃ প্রতীকী।

মাগুরার মহম্মদপুরে এসএসসি পরীক্ষা শেষে বের হওয়ার পর রিমা পারভীন (১৬) নামে এক ছাত্রীর ওপর তার সাবেক স্বামী ছুরি নিয়ে হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আলী হাসান নামে অপর এক পরীক্ষার্থী। ঘটনার পরপরই অভিযুক্ত প্রাক্তন স্বামী সুমন মোল্যা (৩০) কে আটক করেছে পুলিশ। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। এ ঘটনার ভয়াবহ সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে।

অভিযুক্ত সুমন মোল্যা ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলা গ্রামের শুকুর মোল্যার ছেলে। গত বছরের জুন মাসে মাগুরার মহম্মদপুর উপজেলার চরপাচুড়িয়া গ্রামের লিপন মিয়ার মেয়ে রিমা পারভীনের সঙ্গে তার বিয়ে হয়। সম্পর্কের অবনতি হওয়ায় বিয়ের কয়েকদিন পরই রিমা তাকে ডিভোর্স দেয়। চলতি বছর রিমা মহম্মদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

পুলিশ জানায়, বিয়ের পরপরই রিমা ডিভোর্স দেওয়ার ঘটনার প্রতিশোধ নিতে পরীক্ষা কেন্দ্রের বাইরে ধারালো অস্ত্র নিয়ে ওৎ পেতে ছিলেন সুমন। পরীক্ষা শেষে বের হওয়ার পরে রিমার ওপর অতর্কিতে হামলা চালায় সে। হামলা থেকে রিমাকে বাঁচাতে আলী হাসান নামে অপর এক এসএসসি পরীক্ষার্থী সুমন কে বাধা দিলে সে জখম হয়েছে। তাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পরপরই অভিযুক্ত সুমন মোল্যাকে আটক করেছে থানা পুলিশ।

এ বিষয়ে সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সচিব ও প্রধান শিক্ষক একেএম নাসিরুল ইসলাম বলেন, পরীক্ষা শেষে কেন্দ্রের বাইরে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। পুলিশ তাৎক্ষণিক অভিযুক্তকে আটক করেছে।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মেয়ের মা ববিতা বেগম হত্যা চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের সম্পর্ক থাকার প্রমাণ আছে

error: Content is protected !!

মহম্মদপুরে এসএসসি পরীক্ষার্থীকে প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতের চেষ্ঠা

আপডেট টাইম : ০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
মো. কামরুল হাসান, বিশেষ প্রতিনিধি :