ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মধুমতি নদীতে জেলেকে মারধর, নিখোঁজ একজন

সময়ের প্রত্যাশা ডেস্ক রিপোর্টঃ

মাগুরার মহম্মদপুর উপজেলার মধুমতি নদীতে মাছ ধরতে গিয়ে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন সৌখিন (৩৫) নামের এক জেলে। তাকে মারধর করে নদীতে ফেলে দেওয়ার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। নিখোঁজ সৌখিন উপজেলার পাল্লা চরপাড়া গ্রামের সত্তার খাঁনের ছেলে।

এ ঘটনা ঘটে বৃহস্পতিবার গভীর রাতে, মহম্মদপুর ও ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সীমান্তবর্তী চন্ডিবিল এলাকার মাঝ নদীতে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সৌখিন নদীতে জাল ফেলে মাছ ধরছিলেন। এ সময় মধুখালী উপজেলার নওপাড়া গ্রামের মৃত হাজী সোলেমানের ছেলে জব্বার (৩২) ও মাসুদ মোল্যার ছেলে হুমায়ুন নামের দুই যুবক একটি নৌকায় করে এসে তাকে গালিগালাজ ও হুমকি দিতে থাকে।

তারা অভিযোগ করে যে, সৌখিন নাকি নদীতে বিষ দিয়ে মাছ ধরছিলেন। এরপর তারা নৌকার বৈঠা দিয়ে সৌখিনকে মারধর শুরু করে। মারধরের একপর্যায়ে সৌখিনের মাথায় আঘাত লাগে এবং তিনি নদীতে পড়ে যান। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও ডুবুরি দল দীর্ঘক্ষণ অভিযান চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি।

এদিকে ছেলের খোঁজ না পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন সৌখিনের মা। তাকে বুক চাপড়ে চিৎকার করে কাঁদতে দেখা গেছে। মাটিতে লুটিয়ে পড়ে তিনি বিলাপ করতে দেখা গেছে।

ছেলের নিখোঁজ হওয়ার খবরে পুরো পরিবার ও পাড়া-প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “নিখোঁজ জেলে সৌখিনকে উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোঝা যায় তলেতলে একটা খাতির ছিল: বিএনপি-কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ইঙ্গিত গোলাম পরওয়ারের

error: Content is protected !!

মধুমতি নদীতে জেলেকে মারধর, নিখোঁজ একজন

আপডেট টাইম : ০৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
সময়ের প্রত্যাশা ডেস্ক রিপোর্ট :