ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মধুখালী উপজেলা নির্বাচন, ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা

আসন্ন মধুখালী উপজেলা পরিষদ নির্বাচনের শেষ মুহুর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এরই মধ্যে সরগরম হয়ে উঠেছে ভোটের মাঠ। ভোটারদের কাছে গিয়ে ভোট ও দোয়া চাইতে দেখা গেছে প্রার্থীদের। এতে পাড়া-মহল্লায় বিরাজ করছে উৎসবমুখব পরিবেশ।
ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। প্রথম ধাপের উপজেলা পরিষদের নির্বাচনের বাকি আর মাত্র ৩ দিন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হোক এ প্রত্যাশা ভোটারদের। প্রচারণা চালানো প্রার্থীরা বলছেন, আগামী ৮ মে ভোটের দিন ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দেবেন। সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বানও জানান তারা।
চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মুরাদুজ্জামান, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য মির্জা আহসানুজ্জামান আজাউল, ওয়াকার্স পার্টির সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু সাঈদ মিয়া ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহমুদা বেগম কৃক। বিরামহীন প্রচারণায় সময় কাটাচ্ছেন তারা। দিনরাত ছুটছেন তার ভোটারদের বাড়ি বাড়ি, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
এ ছাড়াও এ উপজেলায় ভাইস চেয়ারম্যান হিসেবে লড়ছেন ৩ জন প্রার্থী। তারা হলেন- মোঃ মহসিন বিশ্বাস, মোঃ শাহিদুল ইসলাম জাহিদ, মো: আবুল কাশেম।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন- বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার, সুক্লা ভৌমিক।
উল্লেখ্য, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৮ মে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

মধুখালী উপজেলা নির্বাচন, ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা

আপডেট টাইম : ০৩:৫০ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪
আরিফুল হাসান, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :