ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মধুখালীর শান্তিপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সাবেক এমপি নাসিরুল ইসলাম

মোঃ আরিফুল মিয়াঃ

ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের শান্তিপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। শুক্রবার রাত আনুমানিক ১টার দিকে দিনমজুর মোঃ সুজন শেখ ও আহম্মেদ শেখের বাড়িতে গোয়ালঘরে জ্বালানো মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

.

এই দুর্ঘটনায় তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। ঘরের আসবাবপত্র, পেঁয়াজ, রসুন, ধান, চাল, একটি গাভী গরু ও দুটি ছাগল পুড়ে যায়। ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

.

আগুন লাগার সঙ্গে সঙ্গেই স্থানীয়রা পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে নিয়ন্ত্রণে আনেন।
শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আর্থিক সহায়তা, কম্বল ও ব্যবহারের কাপড় প্রদান করেন।

.

সাবেক এমপি নাসির বলেন, “এই দুঃসময়ে সবাইকে তাদের পাশে দাঁড়াতে হবে। ক্ষতিগ্রস্ত পরিবারটির সবকিছু পুড়ে গেছে, আমরা যার যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তারা আবার ঘুরে দাঁড়াতে পারবে।”

.

পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন,ফরিদপুর জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল আলীম মানিক, মধুখালী উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম ফুরাদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওমর ফারুক, উপজেলা বিএনপির সদস্য সাইদুর রহমান, আড়পাড়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি প্রার্থী আসাদুজ্জামান মোল্যা, ইউপি সদস্য সেলিম শিকদার, বিএনপি নেতা জাকির প্রমুখ।ক্ষতিগ্রস্ত পরিবার যেন সরকারি সহায়তা পায়, সে ব্যাপারে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

মধুখালীর শান্তিপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সাবেক এমপি নাসিরুল ইসলাম

আপডেট টাইম : ০২:৪১ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
মোঃ আরিফুল মিয়া, মধুখালি (ফরিদপুর) প্রতিনিধি :