ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মধুখালীতে ৭ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ

ফরিদপুরের জেলার মধুখালী উপজেলার ৭ টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। শনিবার (২৮ মে) সন্ধ্যায় জেলার সিভিল সার্জন ডা. মো: ছিদ্দীকুর রহমানের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগের একটি টিম অভিযান চালিয়ে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধ করে দেন।

জানা যায়, অনিবন্ধিত ও নিবন্ধনের মেয়াদোত্তীর্ণ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় জেলা স্বাস্থ্য বিভাগ। মধুখালী উপজেলার ৭টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়।মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.কবির সরদার জানান, সিভিল সার্জন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে উপজেলা সদরের বাবু মেমোরিয়াল হাসপাতাল, ঢাকা মেডিকেল সার্ভিসেস, সানজিদা ক্লিনিক, সুমি ক্লিনিক, একতা ডায়াগনস্টিক সেন্টার, ডায়াবেটিক সমিতি, মঈন ফেকো চক্ষু হাসপাতালের কার্যক্রম বন্ধ ঘোষনা করা হয়েছে। ঢাকা মেডিকেল সার্ভিসেস এর ব্যবস্থাপক কল্যাণ কুমার বিশ্বাস জানান, অনলাইনে আবেদন জমা দেওয়া আছে। অপারেশন থিয়েটারটি(ওটি রুম) রিসিপশন রুমের কাছে হওয়ায় পরিদর্শক ছাড়পত্র দেয়নি তাই লাইসেন্স এখন পাওয়া সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ পাংশায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ক্লিনিক সিলগালাসহ ৪টি প্রতিষ্ঠানে জরিমানা

মঈন ফেকো চক্ষু হাসপাতালের ডা.একেএম মঈন আহমেদ জানান, আমরা অনলাইনে আবেদন এবং ফি জমা দেওয়া আছে। মধুখালী প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির সাধারন সম্পাদক এ্যাডভোকেট আলিউজ্জামান খোকন বলেন, আইন মেনে, কাগজপত্র সঠিক করে ব্যবসা কার্যক্রম চালাতে হবে।

উল্লেখ্য,গত বৃহস্পতিবার (২৬ মে) দেশের সব অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ৭২ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদফতর। এ সময়ের পর নিবন্ধনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার চালু থাকলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কওমি ঘরানার ৭ দলের নতুন প্ল্যাটফর্ম ‘সমমনা ইসলামী দল’

error: Content is protected !!

মধুখালীতে ৭ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ

আপডেট টাইম : ০৪:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২
সাগর চক্রবর্ত্তী, মধুখালী (ফরিদপুর ) প্রতিনিধিঃ :