ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মধুখালীতে ঈদে বেড়াতে এসে বাস চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত, আহত-৯ 

ফরিদপুরের মধুখালীতে পূর্বাশা পরিবহনের একটি বাসের ধাক্কায় অটোরিকশায় (ইজিবাইক) থাকা দুই যাত্রী মারা গেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মধুখালী বাজারের বালিয়াকান্দি লিঙ্ক রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।
নিহতেরা হলেন বরিশালের বন্দর উপজেলার মৃত ইয়াসিন হাওলাদারের ছেলে মিরাজ হাওলাদার এবং ঝালকাঠি জেলার নলছিটি থানার মো. মোবারকের ছেলে সুমন। আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, পূর্বাশা পরিবহনের একটি বাস চুয়াডাঙ্গা থেকে ঢাকায় যাচ্ছিল। বাসটি রাত সাড়ে ১২টার দিকে ফরিদপুরের মধুখালী বাজার এলাকা পার হওয়ার সময় বালিয়াকান্দি লিংক রোড থেকে মহাসড়কে উঠে আসা একটি ইজিবাইককে রং সাইডে গিয়ে ধাক্কা দেয়। এতে ইজিবাইকে থাকা দুই যাত্রী নিহত হন।
এ বিষয়ে মধুখালী পৌরসদরের গোন্দারদিয়া এলাকার বাসিন্দা মির্জা হাদিউজ্জামান প্রিন্স বলেন, ঈদ উপলক্ষে বরিশাল সদরের সারুখালী এলাকার সিরাজ হাওলাদার আত্মীয়-স্বজন নিয়ে মধুখালী পৌরসভার গোন্দারদিয়া গ্রামে জুয়েল বিশ্বাসের (বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার বিকেলে ঘোরাঘুরির পর ইজিবাইকে ফেরার পথে বাসচাপায় দুজন নিহত হন। এ সময় আহত হন আরো ৯ জন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মাহমুদ জামান বলেন, রাত দেড়টা থেকে ২টা পর্যন্ত এই ঘটনায় মোট ১২ জনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়। অপরজন হাসপাতালে আনার পর মারা যান।

আহতদের হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলেও জানান এই চিকিৎসক।
এদিকে, পুলিশ কর্মকর্তা মিরাজ হোসেন বলেন, এই ঘটনায় বাসচালক সুব্রত দাস ওররে নেপাল দাসকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে বাসটি।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

গ্রিড বিপর্যয়, বিদ্যুৎ বিভ্রাটে সচিবালয়সহ ঢাকা ও চট্টগ্রামের অনেক এলাকা

error: Content is protected !!

মধুখালীতে ঈদে বেড়াতে এসে বাস চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত, আহত-৯ 

আপডেট টাইম : ১২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪
মো: আরিফুল মিয়া, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :