ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মধুখালীতে নিখোঁজের তিনদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

ফরিদপুরের মধুখালীতে মাইসা ইট ভাটা সংলগ্ন ডোবা থেকে নিখোঁজের তিনদিন পর তানভিরুল ইসলাম তামিম (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ আগস্ট) সকালের দিকে উপজেলার আড়পাড়া ইউনিয়নের রাজধরপুর এলাকার মাইসা নামক একটি ইট ভাটার পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ওই কিশোর কামারখালী ইউনিয়নের কামারখালী গ্রামের বিজিবি সদস্য ওহিদুর রহমানের ছেলে। নিহত ওই কিশোর মধুখালী আড়পাড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ফেল করায় বাড়িতে অবস্থান করছিল।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ফরিদপুরের মধুখালীর কামারখালী ইউনিয়নের কামারখালী গ্রামের বিজিবি সদস্য ওহিদুর রহমানের ছেলে তানভিরুল ইসলাম তামিম গত রবিবার (১৮ আগস্ট) বিকেলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিল। হঠাৎ করে নিখোঁজের পরদিন সোমবার দুপুরে নিহতের মায়ের নম্বরে ফোন দিয়ে ১০ লক্ষ টাকা দাবি করা হয়। টাকা না দিলে তার ছেলেকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। পরবর্তীতে তামিমের পরিবার ওই নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় পরিবারের লোকজন দিশেহারা হয়ে মধুখালী থানা পুলিশের কাছে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বুধবার সকালে মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের রাজধরপুর এলাকার মাইসা ইট ভাটার পাশের একটি ডোবায় কিশোরের মরদেহটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

এ ব্যাপারে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, ছেলেটি তিনদিন নিখোঁজ থাকার পর একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিদেশি অর্থছাড় কমল ৪২ শতাংশ

error: Content is protected !!

মধুখালীতে নিখোঁজের তিনদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
মো: আরিফুল মিয়া, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :