ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মধুখালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত

সাগর চক্রবর্তী, বিশেষ প্রতিনিধি

“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের মধুখালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে, দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ঢাকা-খুলনা মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসন চত্বরে এসে শেষ হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তন্ময় ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহার সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত ও মূল বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজীর নাঈম।

সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুব এলাহী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা কুন্ডু, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা প্রকৌশলী সোহেল রানা এবং মধুখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মেহেদী হাসান পলাশ। এছাড়াও স্থানীয় খামারিদের পক্ষে বক্তব্য রাখেন হাসান শেখ।

বক্তারা দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে বলেন, আধুনিক ও বিজ্ঞানসম্মত উপায়ে পশুপালনের মাধ্যমে দেশের চাহিদা মিটিয়ে মাংস, দুধ ও ডিম বিদেশে রপ্তানি করার বিশাল সম্ভাবনা রয়েছে। এজন্য প্রান্তিক খামারিদের সরকারি সুযোগ-সুবিধা ও কারিগরি সহায়তা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে মধুখালী উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা খামারি মালিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক

error: Content is protected !!

মধুখালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত

আপডেট টাইম : ৩ ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :