ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ধোবাউড়ায় প্যাঁচাই খালের পূর্ণাঙ্গ খননকাজের উদ্বোধন করলেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি: আরিফুল ইসলাম রতন।

ময়মনসিংহের ধোবাউড়ায় প্যাঁচাই খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির উদ্যোগে খালের পূর্ণাঙ্গ খননকাজের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খননকাজের উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আলহাজ্ব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, “হাসিনা বাংলাদেশে আসুক, আমরাও চাই। তবে হাতকড়া পরিয়ে হলেও তাকে দেশে ফিরিয়ে এনে তার আমলে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতেই হতে হবে, ইনশাআল্লাহ। সেই বিচার হবে বাংলার জনগণের মুক্তমঞ্চে।”

তিনি আরও বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, কৃষি ও পানি ব্যবস্থাপনার উন্নতি এবং জনসাধারণের জীবনমান পরিবর্তনে এ ধরনের উন্নয়নমূলক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তিনি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়েও বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সম্মানিত সদস্য ও ধোবাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মফিজ উদ্দিন।

এ ছাড়া উপস্থিত ছিলেন ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক জি এম আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিছুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক ফরহাদ রব্বানী সুমন ও মাহবুবুল আলম বাবুল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও প্যাঁচাই খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি শাজাহান মেম্বার।

এ সময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাবেক সহসভাপতি আবুল কাশেম ডলার, সহসাধারণ সম্পাদক ফরহাদ আল রাজীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খালের পূর্ণাঙ্গ খননকাজ সম্পন্ন হলে এলাকার পানি নিষ্কাশন, কৃষিকাজ ও সেচ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক

error: Content is protected !!

ধোবাউড়ায় প্যাঁচাই খালের পূর্ণাঙ্গ খননকাজের উদ্বোধন করলেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স

আপডেট টাইম : এক ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :