ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মধুখালীতে জমি নিয়ে বিরোধ: নিজের ঘরে নিজেরাই আগুন দিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ

মোঃ ইনামুল খন্দকারঃ

মধুখালী উপজেলার আড়পাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে নিজের ঘরে নিজেরাই আগুন লাগিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। রবিবার (১৩ এপ্রিল) রাত ২টার দিকে এই ঘটনা ঘটে।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। জানা যায়, আড়পাড়া এলাকার রাপু শেখের ভাগনি লাভলী আক্তার নানার সম্পত্তি দখল করে সেখানে দেয়াল নির্মাণ করেন। এরপর থেকেই শুরু হয় বিরোধ।

এলাকাবাসীর বক্তব্য অনুযায়ী, জমি-সংক্রান্ত এই বিরোধ মীমাংসায় স্থানীয় মেম্বার, চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ শালিস করে লাভলী আক্তারকে জমি বুঝিয়ে দেন। কিন্তু তিনি সেটি মানতে নারাজ। বরং, এলাকাবাসীসহ মেম্বার ও চেয়ারম্যানদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করেন এবং সবাইকে ধর্ষণ মামলায় ফাঁসানোর হুমকি দেন।

ভুক্তভোগী স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম বলেন, “লাভলী আমাদের এলাকায় তার মামার বাড়ি আসে প্রায় দশ মাস আগে। এরপর থেকে তিনি গ্রামবাসীসহ মেম্বার-চেয়ারম্যান ও প্রতিবেশীদের বিরুদ্ধে ছয়টি মামলা করেছেন। জমি সংক্রান্ত বিষয়ে ইউপি চেয়ারম্যান ও মেম্বার সরেজমিনে এসে জায়গা মেপে সীমানা বুঝিয়ে দিলেও তিনি আশেপাশের লোকজনকে গালিগালাজ করেন ও মামলা দেওয়ার ভয় দেখান। মেয়েটি নিজের ঘরে আগুন লাগিয়ে এলাকাবাসীর নামে মামলা দেওয়ার চেষ্টা করছে।”

ইউপি সদস্য আলী জানান, “লাভলী যেদিন থেকে এলাকায় এসেছেন, সেদিন থেকেই অশান্তি সৃষ্টি করছেন। আমরা জমি বুঝিয়ে দিলেও তিনি আমাদের নামে মামলা করেছেন এবং বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছেন। এখন নিজের ঘরে আগুন লাগিয়ে আমাদের নামে মামলা দেওয়ার পাঁয়তারা করছেন। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

মধুখালীতে জমি নিয়ে বিরোধ: নিজের ঘরে নিজেরাই আগুন দিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ

আপডেট টাইম : ১০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
মোঃ ইনামুল খন্দকার, মধুখালী (ফরিদপুর) থেকে :