ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মধুখালীতে উৎসবমুখর পরিবেশে পিঠা উৎসব অনুষ্ঠিত

মোঃ আরিফুল মিয়া, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

“পিঠা খাই সংস্কৃতি জাগাই” এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের মধুখালীর দিঘলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে দিঘলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দিঘলিয়া উচ্চ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে আনন্দঘন পরিবেশে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ উৎসব চলে।অনুষ্ঠানে দিঘলিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক টারজান মিয়ার সঞ্চালনায় এবং ৫নং রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রাসেল।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “এরকম উৎসব শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের মনেও আনন্দ ও উচ্ছ্বাস সৃষ্টি করবে। এটি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে একটি ইতিবাচক সংস্কৃতি তৈরি করে”।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আঃ আউয়াল আকন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষা অফিসার অধীর কুমার বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন দিঘলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিতিশ কুমার দাস, দিঘলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা আক্তার জলি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।

পিঠা উৎসবে বিভিন্ন প্রকারের ঐতিহ্যবাহী পিঠার প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা ছিল। শিক্ষার্থীদের তৈরি পিঠার স্টলগুলোতে বিভিন্ন অঞ্চলের জনপ্রিয় পিঠার সাথে নতুন স্বাদের পিঠাও স্থান পেয়েছে।উৎসবের শেষপর্যায়ে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়, যা উপস্থিত সকলকে মুগ্ধ করে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

মধুখালীতে উৎসবমুখর পরিবেশে পিঠা উৎসব অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
মোঃ আরিফুল মিয়া, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :