ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভোলাহাটে বাকিতে সিগারেট না পেয়ে দোকানদারকে ছুরিকাঘাত

রনি রজব:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাকিতে সিগারেট না দেওয়ায় এক দোকানদারকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১টার দিকে উপজেলার ধরমপুর মাদ্রাসা মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধরমপুর গ্রামের হাফিজুলের ছেলে মারুফ (১৪) তার চা-সিগারেটের দোকানে অবস্থান করছিল। এ সময় একই গ্রামের রুনুর ছেলে মেহেদী দোকানে এসে বাকিতে সিগারেট দাবি করে। দোকানদার বাকিতে দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মেহেদী দোকানে থাকা একটি ধারালো অস্ত্র দিয়ে মারুফকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে মারুফের বাম হাতের কনুই ও কোমরের পাশ দিয়ে পেটে আঘাত লাগে।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আ. ওয়াজিদ ফরহাদ জানান, আহতের পেটে ছুরি বিদ্ধ থাকায় অতিরিক্ত রক্তক্ষরণের ঝুঁকিতে ছুরিটি বের করা সম্ভব হয়নি। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, ঘটনার পর অভিযুক্ত মেহেদীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। আহতের পরিবারকে আইনগত সহায়তা নিতে পরামর্শ দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাগাতিপাড়ায় উপজেলা সমবায় কর্মকর্তার বিদায় সংবর্ধনা

error: Content is protected !!

ভোলাহাটে বাকিতে সিগারেট না পেয়ে দোকানদারকে ছুরিকাঘাত

আপডেট টাইম : ১২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
রনি রজব, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :