ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

থানায় এজাহার দায়ের, আতঙ্কে ভুক্তভোগী

ভোলাহাটে ডেকে নিয়ে নির্মম মারধর

রনি রজব:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানায় এক ব্যক্তিকে ডেকে নিয়ে মারধরের অভিযোগে একাধিক আসামির বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

এজাহার সূত্রে জানা যায়, ভোলাহাট উপজেলার চামুশা গ্রামের বাসিন্দা মোঃ ইয়াকুব আলী (৩০) গত ২০ জানুয়ারি ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে ফেরার পথে অভিযুক্ত মোঃ সজিব আলীর সঙ্গে দেখা হলে জরুরি কথাবার্তার কথা বলে তাকে ভোলাহাট থানাধীন ফুটানীবাজার এলাকার একটি পাটি অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকেই আরও কয়েকজন অবস্থান করছিলেন।

অভিযোগে বলা হয়, চা পান করার একপর্যায়ে মোঃ রামজান আলী লোহার স্টিক দিয়ে ইয়াকুব আলীর পিঠে একাধিক আঘাত করেন। তিনি মাটিতে পড়ে গেলে অপর এক আসামি মাফলার দিয়ে মুখ চেপে ধরে এবং বাকিরা বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে তিনি জ্ঞান হারালে তাকে মৃত ভেবে বাজার এলাকার একটি গলিতে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা।

পরে বাজারের নাইটগার্ড মোঃ আসমাউল হক ও স্থানীয়দের সহায়তায় ইয়াকুব আলীকে ভ্যানে করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী রয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ, ভবিষ্যতেও অভিযুক্তদের দ্বারা বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। স্থানীয়ভাবে আপোষের চেষ্টা চললেও নানা টালবাহানা ও চিকিৎসাজনিত কারণে এজাহার দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে তিনি জানান।

এ বিষয়ে ভোলাহাট থানা কর্তৃপক্ষ জানিয়েছে, লিখিত এজাহার গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

থানায় এজাহার দায়ের, আতঙ্কে ভুক্তভোগী

ভোলাহাটে ডেকে নিয়ে নির্মম মারধর

আপডেট টাইম : ০৭:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
রনি রজব, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :