ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভোটারদের কাছে মাফ চাইলেন ইনু

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের নৌকা প্রতীকের প্রার্থী হাসানুল হক ইনু তার এলাকার ভোটারদের কাছে মাফ চেয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়ার মিরপুর পৌরবাজার ঈগল চত্বরে আয়োজিত নির্বাচনী পথসভায় উপস্থিত ভোটারদের কাছে মাফ চান তিনি।

হাসানুল হক ইনু বলেন, আমি মহাজোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে এই ভোটে অংশগ্রহণ করছি। এটা একটি নির্বাচনী পথসভা। সেই পথসভায় আমি আপনাদের সামনে দাঁড়িয়ে প্রথমে আমি আমার কৈফিয়ত দিতে চাই।

তিনি বলেন, ২০০৮ সাল থেকে আজ অবধি প্রায় ১৫ বছর আপনাদের প্রতিনিধি হিসেবে আমি দায়িত্ব পালন করে আসছি। আমি শয়তানও না, ফেরেশতাও না। ফেরেশতা ভুল করে না, শয়তান ভুল করে না। আমি মানুষ, এই দীর্ঘ ১৫ বছর আপনাদের সঙ্গে চলতে ফিরতে, চলার পথে হয়তো দু-একটা ভুল ত্রুটি হতে পারে।

জাসদ সভাপতি বলেন, আপনাদের সব দাবি আমি পূরণ করতে নাও পারি। আপনাদের সব স্বপ্ন আমি পূরণ করতে হয়তো পারিনি। তাই প্রথমে আমি একজন এমপি হিসেবে, আমি যেটুকু ভুল-ত্রুটি করেছি বা কোনো কারণে খারাপ ব্যবহার করেছি, তার জন্য হাতজোড় করে আমি মাফ চেয়ে নিচ্ছি।

তিনি বলেন, একইসঙ্গে বলব- আমি যদি আবার দায়িত্বপ্রাপ্ত হই তাহলে যে ভুলগুলো আমার হয়েছে, সেই ভুলগুলো আমি শুধরে নেব। আমি আরও ভালো করে আপনাদের সেবা করার চেষ্টা করব। আমি এটাও বলছি এই নির্বাচনী পথসভায় যে দীর্ঘ ১৫ বছরে আমি আপনাদের এলাকার আবদার, আপনাদের পারিবারিক আবদার, আপনাদের দাবি যেগুলো করেছেন, আমি পূরণ করার চেষ্টা করেছি।

হাসানুল হক ইনু বলেন, রাস্তাঘাটের কথা বলুন, স্কুল-কলেজের কথা বলুন, মন্দির শ্মশানের কথা বলুন, গোরস্থান-মসজিদের কথা বলুন, আমি আমার সাধ্যমতন সরকারি বরাদ্দ এনে আমি কাজ দিয়েছি এবং আপনাদের সাক্ষী রেখে বলতে চাই এই বরাদ্দ থেকে আমি ইনু একটা টাকা চুরি করিনি। কেউ যদি প্রমাণ করতে পারেন, তাহলে রাজনীতি ছেড়ে দেব। জনগণের আমানত আমি খেয়ানত করিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২ হাজার ৫০০ কোটি ডলার জরিমানা

error: Content is protected !!

ভোটারদের কাছে মাফ চাইলেন ইনু

আপডেট টাইম : ০১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :