দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১
৩৫৪
বার পঠিত
ভেড়ামারায় শোক দিবস পালন
ভেড়ামারা উপজেলায় যথাযথ মর্যাদায় পালিত হয়েছে জাতীয় শোক দিবস। সকালে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন,পুলিশ প্রশাসন, প্রেস ক্লাবসহ সব শ্রেণি পেশার মানুষ। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালন করছে। তবে, এবারও বৈশ্বিক করোনা মহামারির কারণে সামাজিক দূরত্ব নিশ্চিত ও স্বাস্থ্যবিধি মেনে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু জেলা আওয়ামীলীগের ১নং সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু, সাধারণ সম্পাদক ও সাবেক পৌরসভার মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মানিক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক আব্দুল আজিজ, আওয়ামী লীগ নেতা শরিফুজ্জামান নবাব,পৌর যুবলীগের আহবায়ক আসলাম হোসেন, পৌর যুবলীগ নেতা মনিরুজ্জামান শিশির প্রমূখ। অনুষ্ঠান শেষে ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
ভেড়ামারা উপজেলায় যথাযথ মর্যাদায় পালিত হয়েছে জাতীয় শোক দিবস। সকালে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন,পুলিশ প্রশাসন, প্রেস ক্লাবসহ সব শ্রেণি পেশার মানুষ।
জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালন করছে। তবে, এবারও বৈশ্বিক করোনা মহামারির কারণে সামাজিক দূরত্ব নিশ্চিত ও স্বাস্থ্যবিধি মেনে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু জেলা আওয়ামীলীগের ১নং সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু, সাধারণ সম্পাদক ও সাবেক পৌরসভার মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মানিক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক আব্দুল আজিজ, আওয়ামী লীগ নেতা শরিফুজ্জামান নবাব,পৌর যুবলীগের আহবায়ক আসলাম হোসেন, পৌর যুবলীগ নেতা মনিরুজ্জামান শিশির প্রমূখ।
অনুষ্ঠান শেষে ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।