দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩
২৮৩
বার পঠিত
ভেড়ামারা সরকারি কলেজে নানা অনিয়মের প্রতিবাদে মানব বন্ধন
কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি কলেজে আর্থিক অনিয়ম ও সেবা না দিয়ে বিভিন্ন ফিস গ্রহণ করার প্রতিবাদে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করেছেন কলেজ ছাত্রলীগ (জাসদ)। আজ মঙ্গলবার বেলা ১২ টায় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে সংগঠনটির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারক লিপি প্রদান করেন। মানববন্ধনে জেলা ছাত্রলীগের সভাপতি সাজেদুল ইসলাম তুহিন বলেন, কালেজের ৯শ জন শিক্ষার্থীর কাছ থেকে গত বছর আইডি কার্ড বাবদ ফিস নেওয়া হলেও এখনো তাদের আইডি কার্ড দেওয়া হয়নি। ছাত্র সংসদের কোন কার্যক্রম নেই, অথচ ফিস নেওয়া হচ্ছে। এসময় বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর মুক্তাসির রহমান, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আল আমিন, কলেজ শাখার আহবায়ক মামুন হোসেন, সদস্য শাহরিয়ার আহমেদ মিথুন, পৌর ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম পারভেজ প্রমুখ। আরও পড়ুনঃ আপেল প্রতীকের পোস্টার ছিড়ে ফেলাসহ কর্মীকে মারধরঃ ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করায় সংবাদ সম্মেলন এবিষয়ে ভেড়ামারা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহা. খলিল উল্লাহ বলেন, বিগত দিনে করোনার মহামারির কারণে আইডি কার্ড দিতে পারেনি। তবে কিছু অব্যবস্থাপনা রয়েছে। সেগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা চলছে। আর্থিক অনিয়মের অভিযোগ সত্য নয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ বলেন, কলেজে যে ফিস নেওয়া হচ্ছে সেগুলো সঠিক ভাবে বাস্তবায়ন হচ্ছে না, এমন অভিযোগ উঠেছে। বিষয়টি সমাধানে কলেজের অধ্যক্ষকে (ভারপ্রাপ্ত) যথাযথ বাস্তবায়নের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি কলেজে আর্থিক অনিয়ম ও সেবা না দিয়ে বিভিন্ন ফিস গ্রহণ করার প্রতিবাদে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করেছেন কলেজ ছাত্রলীগ (জাসদ)।
আজ মঙ্গলবার বেলা ১২ টায় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে সংগঠনটির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারক লিপি প্রদান করেন।
মানববন্ধনে জেলা ছাত্রলীগের সভাপতি সাজেদুল ইসলাম তুহিন বলেন, কালেজের ৯শ জন শিক্ষার্থীর কাছ থেকে গত বছর আইডি কার্ড বাবদ ফিস নেওয়া হলেও এখনো তাদের আইডি কার্ড দেওয়া হয়নি। ছাত্র সংসদের কোন কার্যক্রম নেই, অথচ ফিস নেওয়া হচ্ছে।
এসময় বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর মুক্তাসির রহমান, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আল আমিন, কলেজ শাখার আহবায়ক মামুন হোসেন, সদস্য শাহরিয়ার আহমেদ মিথুন, পৌর ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম পারভেজ প্রমুখ।
এবিষয়ে ভেড়ামারা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহা. খলিল উল্লাহ বলেন, বিগত দিনে করোনার মহামারির কারণে আইডি কার্ড দিতে পারেনি। তবে কিছু অব্যবস্থাপনা রয়েছে। সেগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা চলছে। আর্থিক অনিয়মের অভিযোগ সত্য নয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ বলেন, কলেজে যে ফিস নেওয়া হচ্ছে সেগুলো সঠিক ভাবে বাস্তবায়ন হচ্ছে না, এমন অভিযোগ উঠেছে। বিষয়টি সমাধানে কলেজের অধ্যক্ষকে (ভারপ্রাপ্ত) যথাযথ বাস্তবায়নের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।