ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভেড়ামারায় সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার

ভেড়ামারা উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত রহিমা আফছার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আইসিটি অধিদপ্তর কর্তৃক স্থাপিত শেখ রাসেল ডিজিটাল ল্যাবে “সাইবার নিরাপত্তা বিষয়ক” এক সেমিনার সভা ও প্রশিক্ষণ দিনব্যাপী অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) বেলা ১২টার সময় অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন, ভেড়ামারা রহিমা আফছার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আছাদুল হক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলার নির্বাহী অফিসার হাসিনা মমতাজ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ শরিফুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃ মোস্তাফিজুর রহমান। সেমিনারে প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন রহিমা আফছার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথি নির্বাহী অফিসার হাসিনা মমতাজ বলেন,বর্তমান সময়ে সাইবার ক্রাইমের সংখ্যা বেড়েই চলেছে। কেবলমাত্র সচেতনতার মাধ্যমে সাইবার ক্রাইম ৬০%-৮০% কমানো সম্ভব। সত্যি না জেনে অনলাইনে যেখানে সেখানে লাইক, কমেন্ট, শেয়ার বা কোনো লিংকে প্রবেশ না করলে আমাদের ফেসবুক হ্যাকিং হবার সম্ভাবনা থাকবে না। কোনো নারী যদি সাইবার ক্রাইমের শিকার হয় তার জন্য অবশ্যই পুলিশের সহায়তা নিতে হবে।

তিনি আরো বলেন,নারীদের সাইবার নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন, সি আই ডি সাইবার সাপোর্ট রয়েছে। সকল থানা পর্যায়ে ও নারীদের জন্য সাইবার নিরাপত্তার বিষয়ে সেবার ব্যবস্থা করা হচ্ছে।

এছাড়ও সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েব সাইটে মিথ্য, অশ্লীল অথবা মানহানিকর ছবি প্রকাশ করলে অনধিক ১৪ বছরের এবং অনূন্য ৭ বছর কারাদন্ডে বা অনধিক ১ কোটি টাকা অর্থ দন্ডে দন্ডিত হবেন। তাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন জানা থাকলে অপরাধ প্রবণতা কমে যাবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিএমডিএ’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী তরিকুল ইসলামকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ

error: Content is protected !!

ভেড়ামারায় সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার

আপডেট টাইম : ০৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ :