ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভেড়ামারায় সন্ত্রাসী হামলায় ১ব্যক্তি গুরুতর আহত

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়রদহ ইউনিয়ন পরিষদের সন্নিকটে গতকাল শুক্রবার রাত অনুমান ০৭.৩০ ঘটিকার সময় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিত সন্ত্রাসী হামলায় মোঃ শামসুদ্দীন (৭২) নামের এক বয়োবৃদ্ধ ব্যক্তি গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র এ ভর্তি করেছে।

এ ব্যাপারে জখমী শামসুদ্দিনের পক্ষে তার পুত্র মোঃ গিয়াস উদ্দিন বাদী হয়ে ভেড়ামারা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। ভুক্তভোগী, এলাকাবাসী ও লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, জনৈক শুকুর গাড়োয়ানের বাড়িতে অনুষ্ঠিত মিলাদ মাহফিল শেষে নিজ বাড়ি ফেরার পথে ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাস্তার পাশে, ৩ জন ব্যক্তি পরস্পর যোগসাজশে ও পূর্ব পরিকল্পিতভাবে তার গতিরোধ করে। আসামী যদুর হাতে থাকা ধারাল হাসুয়া দিয়ে হত্যার উদ্দেশ্যে অতর্কিত ভাবে শামসুদ্দিনের মাথায় আঘাত করতে গেলে শামসুদ্দিন সরে দাঁড়ালে হাসুয়ার কোপটি তার বাম চোয়ালে চোখের উপরে লেগে রক্তাক্ত কাটা জখম প্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

তখন আসামী বদু ও তুষার তাদের হাতে থাকা লোহার রড ও বাটাম দিয়ে শামসুদ্দিনের শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি ভাবে পিটিয়ে গুরুতর জখম করে। জখমীর আর্ত চিৎকার শুনতে পেরে আশেপাশে থাকা লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে আসার সময় আসামিরা দ্রুত পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় আসামিরা জখমীকে বিভিন্ন ধরনের হুমকি দেয়।

আহত অবস্থায় এলাকাবাসী শামসুদ্দিনকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে। হাসপাতালের জরুরি বিভাগে জখমী শামসুদ্দিনের বাম গালে ছয়টি সেলাই লাগে। এ ঘটনায় জুনিয়াদহ বাবু পাড়া এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। আসামিদের বাড়ি জুনিয়াদহ কাচারিপাড়া এলাকায়। এই ঘটনার বিষয়ে ভেড়ামারা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ

error: Content is protected !!

ভেড়ামারায় সন্ত্রাসী হামলায় ১ব্যক্তি গুরুতর আহত

আপডেট টাইম : ০৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :