ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মুকসুদপুরে কিশোরকে মারধরের অভিযোগ, বিচারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন

মুকসুদপুর প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে আব্দুল্লাহ জীম (১৬) নামে এক কিশোরকে অমানবিকভাবে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী কিশোরের মা আছমা বেগম।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার চন্ডিবর্দি গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে আছমা বেগম অভিযোগ করে বলেন, একই গ্রামের নয়া মিয়ার ছেলে পল্টু মিয়া, কামরুল মিয়া ও পল্টু মিয়ার স্ত্রী মোরশেদা বেগম মিলে তাঁর ছেলে আব্দুল্লাহ জীমকে ধরে অমানবিকভাবে মারধর করেন। একপর্যায়ে তাঁর ছেলে অচেতন হয়ে পড়লে তাঁকে পল্টু মিয়ার ঘরের মেঝেতে ফেলে রাখা হয়। পরে খবর পেয়ে তিনি ছেলেকে আহত অবস্থায় উদ্ধার করে মুকসুদপুর উপজেলা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তাঁর ছেলে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।

তিনি আরও অভিযোগ করেন, কী কারণে তাঁর ছেলেকে মারধর করা হয়েছে, তার কোনো সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি। বরং ছেলেকে নিয়ে এলাকা ছেড়ে চলে যেতে বলা হয়। অন্যথায় তাঁকে ও তাঁর ছেলেকে মেরে গুম করে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেন আছমা বেগম।

এ ঘটনায় তিনি ও তাঁর ছেলে নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে আছমা বেগম বলেন, ইতোমধ্যে তিনি মুকসুদপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, তাঁর ছেলের ওপর নির্যাতনের ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে নিজের ও ছেলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

সালমানের সেঞ্চুরির পর আফ্রিদিদের তোপ, ৩৭ রানের জয়ে যাত্রা শুরু পাকিস্তানের

error: Content is protected !!

মুকসুদপুরে কিশোরকে মারধরের অভিযোগ, বিচারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ০৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সময়ের প্রত্যাশা ডেস্ক : :