ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভেড়ামারায় পুলিশের অভিযানে চা বিক্রেতার মৃত্যু, ৩ পুলিশ আটক, ঘটনার তদন্ত শুরু

ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপােটার

কুষ্টিয়ার ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানের সময় চা বিক্রেতা রফিকুল ইসলাম দুদুর (৪৮) মৃত্যুর ঘটনায় গঠিত পুলিশের তদন্ত দল কাজ শুরু করেছে। রোববার সকাল থেকে রাত পর্যন্ত তদন্ত দল ভেড়ামারায় অবস্থান করে, প্রত্যক্ষদর্শীসহ আশপাশের মানুষের সঙ্গে কথা বলে। তবে গত দুই দিনে এ ঘটনায় কেউ থানায় মামলা করেনি।

উল্লেখ্য, ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চণ্ডীপুর গ্রামে গত শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে পুলিশ অভিযানের সময় চা বিক্রেতা রফিকুল ইসলাম দুদুকে হত্যার অভিযোগ করেছেন তার স্বজনরা। নিহত রফিকুল চণ্ডীপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তার ছোট ভাই মোস্তাফিজুর রহমান চাঁদগ্রাম ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মাদকবিরোধী অভিযানের সময় রফিকুল ইসলাম সেতু থেকে লাফ দিয়ে মারা গেছেন। এ ঘটনায় স্থানীয়দের মারধরে আহত হয়ে তিন পুলিশ সদস্য হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনাটির তদন্তে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অবস ও মিডিয়া) পলাশ কান্তি নাথের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছেন জেলা পুলিশ সুপার। তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির সদস্যরা হলেন, সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) আবদুল খালেক ও ডিআইও ওয়ান শেখ মো. ওবাইদুল্লাহ।

তদন্ত কমিটি সূত্র জানায়, রোববার সকাল থেকে কমিটির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীসহ আশপাশের মানুষের সঙ্গে কথা বলেছেন। তাঁরা ঘটনাস্থলের বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং ভিডিও ও ছবি ধারণ করেন।

তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ বলেন, “জরুরি সময়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। নিহত ব্যক্তির পরিবারের সদস্য ও অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যদের সঙ্গেও কথা বলা হবে। ঘটনা যা-ই হোক, তা সঠিকভাবে তদন্ত করা হবে।” তিনি আরও বলেন, থানায় এখনও কোনো মামলা হয়নি, তবে মামলার প্রক্রিয়া চলছে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আহত তিন পুলিশ সদস্য এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কয়েক দিনের মধ্যে তাঁদের ছাড়পত্র দেওয়া হতে পারে।

আরও পড়ুনঃ চরভদ্রাসনে নানা আয়োজনে মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন

এদিকে, নিহত রফিকুল ইসলামের ভাই মোস্তাফিজুর রহমান দাবি করেছেন, তাঁর ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং এ ঘটনায় তিনি মামলা করবেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ ব্যাংকের শেয়ার, তবু বিনিয়োগে আগ্রহ কম

error: Content is protected !!

ভেড়ামারায় পুলিশের অভিযানে চা বিক্রেতার মৃত্যু, ৩ পুলিশ আটক, ঘটনার তদন্ত শুরু

আপডেট টাইম : ০৩:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপােটার :