ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চরভদ্রাসনে নানা আয়োজনে মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন

মুস্তাফিজুর রহমান, চরভদ্রাশন (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৪ নানা আয়োজনের মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ঐ দিন, সোমবার, সূর্যোদয়ের পূর্বে উপজেলার মধ্য বিএস ডাঙ্গী স্বাধীনতা ভাস্কর্য চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনটির শুভ সূচনা করা হয়।

সকাল ৯টায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সল বিন করিমের নেতৃত্বে স্বাধীনতা ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন, চরভদ্রাসন থানা পুলিশ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড। এর পর একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল, সহযোগী সংগঠন, উপজেলা ফায়ার সার্ভিস, উপজেলা পল্লি বিদ্যুৎ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং নানা শ্রেণি-পেশার মানুষ।

পরে, উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও বিজয় মেলার উদ্বোধন করা হয়। মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন ইউএনও। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবী, থানা অফিসার ইনচার্জ আব্দুল গাফফার, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. মোঃ হাফিজুর রহমান এবং বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

আরও পড়ুনঃ মহান বিজয় দিবসে শহীদদের প্রতি সালথা উপজেলা বিএনপির শ্রদ্ধা নিবেদন

এছাড়া, সুবিধাজনক সময়ে মুক্তিযুদ্ধে শহীদ সকলের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

খাল পুনঃখননের মধ্য দিয়ে লালপুর-বাগাতিপাড়ায় উন্নয়নের নতুন যাত্রা শুরুঃ -প্রতিমন্ত্রী পুতুল

error: Content is protected !!

চরভদ্রাসনে নানা আয়োজনে মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন

আপডেট টাইম : ০২:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
মুস্তাফিজুর রহমান, চরভদ্রাশন (ফরিদপুর) প্রতিনিধি :