ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভেড়ামারায় জাতীয় নাগরিক পার্টি’র আয়োজনে ইফতার মাহফিল

ইস্রাফিল হোসেন ইমনঃ

কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় নাগরিক পার্টি -এনসিপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৫ শে মার্চ বৃহস্পতিবার ভেড়ামারায় ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদ, ছাত্র-শ্রমিক,জনতা, পেশাজীবী, অ্যাক্টিভিস্ট, ওলামায়ে কেরাম ও বিভিন্ন শ্রেণীর নাগরিকদের সম্মানে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র ভেড়ামারা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা নাগরিক কমিটির প্রধান প্রতিনিধি জান্নাতুল ফেরদাউস টনি।

উপজেলা জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি শোভন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা, দক্ষিণ অঞ্চলের সংগঠক নয়ন আহমেদ। এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী রাষ্ট্র গঠনে ও বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে প্রয়োজনে নিজের বুকের রক্ত আরো একবার ঢেলে দেব। তবু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে ভূলুণ্ঠিত হতে দেওয়া যাবে না। সভাপতির বক্তব্যে জান্নাতুল ফেরদাউস টনি বলেন,জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে তার স্বাদ আপামর জনসাধারণের মাঝে পৌঁছে দিতে হবে। ‘বাংলাদেশ প্রথম’ এই রাজনীতিক দর্শনকে কেন্দ্র করেই জাতীয় নাগরিক পার্টি সামনের দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন কুমারখালী উপজেলার প্রতিনিধি কেএমআর শাহীন, আলমাস হাসান মামুন, খোকসা প্রতিনিধি প্রফেসর সাজ্জাদ হোসেন, হেলাল উদ্দিন, কুষ্টিয়া সদর উপজেলা প্রতিনিধি রাসেল পারভেজ, সাজেদুর রহমান বিপুল, শরিফুল ইসলাম সবুজ,মিরপুর উপজেলা প্রতিনিধি একরামুল হক,বুলবুল আহমেদ, অভি,রাজ, নুরুজ্জামান।আরও বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক সাজ্জাদ হোসেন,মাসুম প্রমূখ। আহতদের মধ্যে থেকে বক্তব্য রাখেন আবু তাছের।

অনুষ্ঠানে কুষ্টিয়ার সকল উপজেলা থেকে জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ইরানকে বাদ দিয়ে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা সম্ভব নয়: ওমান

error: Content is protected !!

ভেড়ামারায় জাতীয় নাগরিক পার্টি’র আয়োজনে ইফতার মাহফিল

আপডেট টাইম : ১০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
ইস্রাফিল হোসেন ইমন, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি :