দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
কুষ্টিয়ার ভেড়ামারায় গভীর নলকূপের তিনটি ট্রান্সমিটার চুরি হয়েছে। বুধবার (১৮জানুয়ারি) দিবাগত রাতে জুনিয়াদহ ইউনিয়নের দলুয়া গ্রামের মাঠ থেকে বিএডিসি আওতায় পরিচালিত সেচ প্রকল্পের ১০ কেভির ট্রান্সমিটার চুরির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দোলুয়া গ্রামের মাঠ থেকে বিএডিসির আওতায় পরিচালিত সেচ প্রকল্পের গভীর নলকূপের তিনটি ট্রান্সমিটার চুরি হয়ে যায়। বৃহস্পতিবার (১৯জানুয়ারি) সকালে মাঠে গিয়ে চুরির ঘটনা দেখতে পেয়ে নলকূপের মালিক আমিরুল ইসলামকে জানানো হয়। আরও পড়ুনঃ কুষ্টিয়ায় হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন সেচ পাম্পের মালিক আমিরুল ইসলাম বলেন, রাতে কোন এক সময় চোর চক্র সেচ পাম্পের ১০ কেভির ৩টি ট্রান্সমিটার চুরি করে নিয়ে গেছে। এতে করে মাঠের প্রায় ৪০০ বিঘা জমির চলতি ফসলের সেচ সুবিধা ব্যহত হবে। জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান হাসান বলেন, ঘটনাস্থলে গিয়েছিলাম। চুরির বিষয়টি দেখা হচ্ছে এবং চুরি রোধে ব্যবস্থা নেওয়া হবে।
কুষ্টিয়ার ভেড়ামারায় গভীর নলকূপের তিনটি ট্রান্সমিটার চুরি হয়েছে। বুধবার (১৮জানুয়ারি) দিবাগত রাতে জুনিয়াদহ ইউনিয়নের দলুয়া গ্রামের মাঠ থেকে বিএডিসি আওতায় পরিচালিত সেচ প্রকল্পের ১০ কেভির ট্রান্সমিটার চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দোলুয়া গ্রামের মাঠ থেকে বিএডিসির আওতায় পরিচালিত সেচ প্রকল্পের গভীর নলকূপের তিনটি ট্রান্সমিটার চুরি হয়ে যায়। বৃহস্পতিবার (১৯জানুয়ারি) সকালে মাঠে গিয়ে চুরির ঘটনা দেখতে পেয়ে নলকূপের মালিক আমিরুল ইসলামকে জানানো হয়।
সেচ পাম্পের মালিক আমিরুল ইসলাম বলেন, রাতে কোন এক সময় চোর চক্র সেচ পাম্পের ১০ কেভির ৩টি ট্রান্সমিটার চুরি করে নিয়ে গেছে। এতে করে মাঠের প্রায় ৪০০ বিঘা জমির চলতি ফসলের সেচ সুবিধা ব্যহত হবে।
জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান হাসান বলেন, ঘটনাস্থলে গিয়েছিলাম। চুরির বিষয়টি দেখা হচ্ছে এবং চুরি রোধে ব্যবস্থা নেওয়া হবে।