কুষ্টিয়ার ভেড়ামারায় ২০২২-২০২৩ অর্থ বছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পর আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।
৮ মে, সোমবার বেলা ১১টার সময় ভেড়ামারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা চত্বরে ৩ দিন ব্যাপী কৃষি মেলার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের পূর্বে বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
পরে ভেড়ামারা উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজের সভাপত্বিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্র কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন । কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বুলবুল হাসান পিপুল। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সংরক্ষিত মহিলা আসনের মিসেস ইন্দোনেশিয়া।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ,ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ ও রওশনআরা বেগম। কৃষি সম্প্রসারণ অফিসার শাহানাজ ফেরদৌসী। কৃষি সম্প্রসারণ অফিসার তনুশ্রী দেবনাথ।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শায়খুল ইসলাম। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অতিরিক্ত কৃষি অফিসার মাহমুদা সুলতানা।
প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু বলেন, প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী এক ইঞ্চি জমিও যেন পতিত না থাকে। তিনি আরো বলেন,দেশের বর্ধিত জনগোষ্ঠীর খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণে কন্দাল ফসল এক গুরুত্বপূর্ণ শস্য। এটি আপদকালীন সবজি হিসেবেও সমাদৃত। যা অনাবাদি, অনুর্বর ও পতিত জমিতে চাষযোগ্য। এছাড়া পুষ্টিগুণ রয়েছে যথেষ্ট পরিমাণ। এসব বিষয়ের ওপর গুরুত্ব দিতে এর আবাদ সম্প্রসারিত হচ্ছে। ভালো ফলন এবং উচ্চমূল্যের কারণে কৃষকপর্যায়ে গ্রহণযোগ্যতা বাড়ছে বেশ।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি 
























