আপডেট টাইম :
১১:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩
৩৭১
বার পঠিত
ভূরুঙ্গামারীতে ভারতীয় মদসহ আটক দুই আলামিন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শনিবার (১২ আগস্ট) বিকেলে সোনাহাট স্থল বন্দর এলাকা থেকে বারো বোতল অফিসার চয়েজ ভারতীয় মদ সহ তাদেরকে আটক করে ভূরুঙ্গামারী থানা পুলিশ। আটক দুই যুবক উপজেলার বলদিয়া ইউনিয়নের পূর্ব কেদার গ্রামের হাসেন ব্যাপারির ছেলে আলামিন (২৯) ও বঙ্গ সোনাহাট ইউনিয়নের বানুরকুটি গ্রামের শঠিবাড়ি এলাকার মহর আলীর ছেলে আলামিন (১৯)। থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে গোপন সংবাদের ভীত্তিতে এস,আই মামুন এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সোনাহাট স্থলবন্দর এলাকার আশরাফুল আলম মঞ্জু সওদাগরের ডিপোর অফিস থেকে মদসহ তাদের আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে বলেন বিক্রির উদ্দেশ্য তারা মদ তাদের হেফাজতে রাখে। আরও পড়ুনঃ মিরপুরের ট্রাক ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে যাত্রী জেসিমেনর প্রাণ গেলাে ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রবিবার সকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শনিবার (১২ আগস্ট) বিকেলে সোনাহাট স্থল বন্দর এলাকা থেকে বারো বোতল অফিসার চয়েজ ভারতীয় মদ সহ তাদেরকে আটক করে ভূরুঙ্গামারী থানা পুলিশ।
আটক দুই যুবক উপজেলার বলদিয়া ইউনিয়নের পূর্ব কেদার গ্রামের হাসেন ব্যাপারির ছেলে আলামিন (২৯) ও বঙ্গ সোনাহাট ইউনিয়নের বানুরকুটি গ্রামের শঠিবাড়ি এলাকার মহর আলীর ছেলে আলামিন (১৯)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে গোপন সংবাদের ভীত্তিতে এস,আই মামুন এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সোনাহাট স্থলবন্দর এলাকার আশরাফুল আলম মঞ্জু সওদাগরের ডিপোর অফিস থেকে মদসহ তাদের আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে বলেন বিক্রির উদ্দেশ্য তারা মদ তাদের হেফাজতে রাখে।
ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রবিবার সকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে।