ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভূরুঙ্গামারীতে আত্বহত্যার ঘটনায় ময়নাতদন্তে উঠে এসেছে হত্যা

ভুরুঙ্গামারীতে তিলাই ইউনিয়ন পরিষদের ভবন থেকে আলামিন এর মরদেহ উদ্ধারের ঘটনায় ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেছে। রিপোর্টে গলা চেপে ধরে হত্যা করার আলামত পাওয়া গেছে।
গত ১৯ মে সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত আল আমিনের ময়না তদন্ত করার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করে।
ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, শ্বাসরোধ করে তাকে হত্যার আলামত পাওয়া গেছে। এছাড়া শরীরের অন্য কোনো স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। শুধুমাত্র গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের মা  আনিতা বেগম বলেন আমার ছোট ছেলে আল আমিন (২৪) মাঝে মধ্যে চায়ের দোকানে কাজ করা সহ ধামের হাট বাজারে থাকা ভাই ভাই ডেকোরেটরে কাজ করতো। ১৯ মে রাত্রী আনুমানিক ২ টার সময় আমার ছেলে বাড়ি থেকে বের হয়ে যায়। পরবর্তীতে আমার ছেলে আর বাড়িতে ফিরে আসে নাই।  ১৯ মে ২০২৩ তারিখ সকাল আনুমানিক ০৬.০০ টার সময়  লোকমুখে জানতে পারি যে, আমার ছেলে তিলাই ইউনিয়ন পরিষদের ছাদে ফাঁসিতে ঝুলে আছে। আমি  সেখানে গিয়ে দেখতে পাই ইউনিয়ন পরিষদের ছাদে থাকা পানির ট্যাংকের লোহার রডের সাথে রশি বাঁধানো অপর প্রান্তে গলায় রশি প্যাঁচানো অবস্থায় আমার ছেলের মৃত দেহ ঝুলে আছে। এ বিষয়ে  ভূরুঙ্গামারী থানায়  একটি অপমৃত‍্যুর মামলা করি। মামলা নং-০৫/২০২৩, তাং-১৯/০৫/২০২৩।
বুধবার ১২ জুলাই থানায় গিয়ে আমার ছেলের ময়না তদন্ত রিপোর্ট হতে জানতে পারি যে, আমার ছেলে আল আমিনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি ।
পুলিশ সুত্রে জানা যায় এ বিষয়ে   ইউনিয়ন পরিষদে রাত্রী কালিন ডিউটিরত গ্রাম পুলিশ মোঃ সোলাইমান আলী (৩৯) ও ধামের হাট বাজারের নাইট গার্ড মোঃ কিসমত আলী (৫১), কে পুলিশ  জিজ্ঞাসাবাদ শেষে ১৩জুলাই বৃহস্পতিবার কুড়িগ্রাম হাজতে প্রেরণ করেছে।
ভূরুঙ্গামারী থানার ওসি মোঃ রুহুল  আমিন বলেন ময়নাতদন্তের রিপোর্ট  অনুযায়ী নিহত আল আমিন কে শ্বাসরোধে হত্যা  করা হয়েছে। নিহতের মা বাদি হয়ে অজ্ঞাতনামা  আসামি করে একটি মামলা করা হয়েছে। মামলা টি তদন্তাধীন। দুজন কে আটক করে হাজতে পাঠানো হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার

error: Content is protected !!

ভূরুঙ্গামারীতে আত্বহত্যার ঘটনায় ময়নাতদন্তে উঠে এসেছে হত্যা

আপডেট টাইম : ০৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩
আরিফুল ইসলাম জয়, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি  :