ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ সদস্য আটক

আরিফুল ইসলাম জয়:

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই ও চুরি চক্রের দুই সদস্যকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (১৩ জুন) আটক ব্যক্তিদের কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।

আটকরা হলেন উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের দক্ষিণ ভরতেরছড়া গ্রামের ইন্তাজ আলীর ছেলে ফেরদৌস রহমান অন্তর (২৮) এবং সুলতান আলীর ছেলে মাসুদ মিয়া (২৫)।

ভুরুঙ্গামারী-কচাকাটা পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং ভুরুঙ্গামারী থানার এসআই জাহিদুল ইসলামের নেতৃত্বে শুক্রবার গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার থানাঘাট এলাকার খয়বর মোড় থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ মে ২০২৬ সকালে উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের দক্ষিণ ভরতেরছড়া গ্রামের অটোরিকশা চালক রকি মিয়া (১৯) প্রতিদিনের মতো যাত্রী পরিবহনের উদ্দেশ্যে ভুরুঙ্গামারী বাসস্ট্যান্ড থেকে নাগেশ্বরীর দিকে যাচ্ছিলেন। পথে তিনজন যাত্রী তার অটোরিকশায় ওঠেন।

কিছু সময় পর ওই যাত্রীরা অটোরিকশা চালককে ফুঁসলিয়ে ঘুমের ওষুধ মেশানো কোমল পানীয় পান করান বলে অভিযোগ রয়েছে। এতে চালক অচেতন হয়ে পড়লে যাত্রীবেশে থাকা দুষ্কৃতিকারীরা তার অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগী চালকের নানা রুস্তম আলীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে স্থানীয় একটি অটোরিকশা চুরি ও ছিনতাইকারী চক্রের সন্ধান পাওয়া যায় বলে জানায় পুলিশ। অভিযোগ অনুযায়ী, চক্রটি ভুরুঙ্গামারী-নাগেশ্বরী মহাসড়কে যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালক ও যাত্রীদের সঙ্গে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।

পুলিশের জিজ্ঞাসাবাদে আটক দুই ব্যক্তি অটোরিকশাটি ছিনতাই করে নাগেশ্বরী থানার রায়গঞ্জ বাজারের একটি শোরুমে বিক্রি করার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ।

সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং চুরি-ছিনতাই সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধারের কার্যক্রম চলমান রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় হারিয়ে যাওয়া দাঁড়িয়াবান্ধা খেলা ঘিরে উৎসবের আমেজ

error: Content is protected !!

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ সদস্য আটক

আপডেট টাইম : ০৬:০৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
আরিফুল ইসলাম জয়, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :