ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভাঙ্গা বাসস্টান্ড ব্রীজের নিচ থেকে কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

-ছবিঃ প্রতীকী।

ফরিদপুরের ভাঙ্গা বাসস্টান্ড ব্রীজের নিচ থেকে কলেজ শিক্ষার্থী সৌরভ মালো(২১) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ভাঙ্গা থানা পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত সৌরভ মালো জেলার নগরকান্দা থানার মাঝিকান্দি গ্রামের স্বপন মালোর ছেলে।

নিহতের খালাতো ভাই সুজন মালো জানান, সৌরভ নগরকান্দা কলেজে ডিগ্রী ১ম বর্ষের ছাত্র ছিল ও পাশাপাশি শহরের হাজী শরিয়াতুল্লাহ মাছ বাজারে পার্টটাইম মহরির কাজ করতো। গতকাল বৃহস্পতিবার বাসে করে ঢাকা থেকে ভাঙ্গা রওনা দেয়। যাত্রা পথে তার মায়ের সাথে কয়েকবার ফোনে কথা হয়।

বিকেল ৫টার পরে ভাঙ্গা নেমে মায়ের সাথে ফোনে কথা বলে সে। গুড়ি গুড়ি বৃষ্টি থাকায় তাকে শহরে না গিয়ে বাড়িতে চলে আসতে বলে। কিন্তু তার কিছুক্ষন পর থেকে আর ফোন রিসিভ হয় না। পরে পরিবারের লোকজন ভাঙ্গা থানায় জানিয়ে রাতভর তাকে খোজাখুজি করতে থাকে। শুক্রবার সকালে ভাঙ্গা বাসস্ট্যান্ড ব্রীজের তলা থেকে সৌরভের লাশ উদ্ধার হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ জিয়ারুল ইসলাম মৃত্যুর বিষয় নিশ্চিত করে জানান, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ব্রীজের নিচে ঢাল থেকে লাশটি উদ্বার করে। এসময় প্রাথমিক সুরতহালে তার মাথায় আঘাতের চিহ্ন দেখা যায়। লাশটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান এই কর্মকর্তা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পুলিশের বিরুদ্ধে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ

error: Content is protected !!

ভাঙ্গা বাসস্টান্ড ব্রীজের নিচ থেকে কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

আপডেট টাইম : ০২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩
মাহমুদুর রহমান তুরান, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :