ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভাঙ্গা উপজেলা পরিষদের আইন শৃংখলা সভা অনুষ্ঠিত

ভাঙ্গা উপজেলা পরিষদের আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বি.এম.কুদরত-এ-খুদার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.হাবিবুর রহমান।

প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম.হাবিবুর রহমান বলেন, ভাঙ্গায় এখন সবচেয়ে বড় সমস্যা মাদক, এই মাদকের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে। আইনশৃংখলা বাহিনিকে আরো কঠোর ভুমিকা পালন করতে হবে। সবাই মিলেমিশে কাজ করতে হবে।

ভাঙ্গা থানার নতুন যোগদানকৃত অফিসার ইনচার্জ এম. এ. জলিল বলেন, আমি কয়েকদিন আগে আপনাদের থানায় যোগদান করেছি, আপনারা আমাকে তথ্য দিয়ে সাহায্য করবেন, তাতে করে ভাঙ্গার আইন শৃংখলা আমাদের নিয়ন্ত্রনে থাকবে। আমরা সবাই টিম হয়ে কাজ করব।আগামি ০৭ ই জানুয়ারি সংসদ নির্বাচনকে সুষ্ঠ করতে আমি সহ আমার থানার টিম বন্ধ পরিকর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বি.এম.কুদরত-এ-খুদা বলেন, সরকার আমাকে ভাঙ্গা পাঠিয়েছেন জনগনের সেবা করার জন্য, আইন শৃংখলা পরিস্থিতি ঠিক রাখার জন্য। আমি রাতদিন কাজ করব আর আপনারা কাজে ফাকি দিবেন, এটা আমি হতে দিব না। সবাইকে সরকারের নির্দেশ মেনে কাজ করতে হবে। আমি চেস্টা করব আপনাদের নিয়ে সামনে এগিয়ে যেতে। আমাকে আপনারা সাহায্য করবেন যাতে করে ভালভাবে কাজ করতে পারি। আমার দরজা সব সময় খোলা থাকবে ভাঙ্গার জনগনের জন্য, রাত ০৪ টার সময় কল দিলেও আমি কল রিসিভ করব, যতোরাত হোক যদি কোন এলাকাতে আমার যাওয়া লাগে তাও আমি যাব। সামনে নির্বাচন, নির্বাচন সুষ্ঠ করতে আমি আমার জিবন দিয়ে চেষ্ঠা করব, যে যেই দলের হননা কেন আইন ভঙ্গ করলে আমার কাছে কোন ছাড় পাবেন না।

আরোও উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) মেশকাতুল জান্নাত রাবেয়া, ভাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহসিন রেজা, চুমুরদি ইউপি চেয়ারম্যান সোহাগ, তুজারপুর ইউপি চেয়ারম্যান ওলিউর রহমান সহসকল সরকারি কর্মকর্তাবৃন্দ। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইন শৃংখলা পরিস্থিতি সহ বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতা বাড়ানোর উদ্যোগ

error: Content is protected !!

ভাঙ্গা উপজেলা পরিষদের আইন শৃংখলা সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
মাহমুদুর রহমান তুরান, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :