ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভাঙ্গায় ব্যবসায়ীর উপর হামলা ও চাঁদাদাবির প্রতিবাদে মানববন্ধন 

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদি ইউনিয়নের চুমুরদি গ্রামের ব্যবসায়ী ইঞ্জিনিয়ার আক্কাস আলী সাহেদের উপর হামলা ও চাঁদাদাবির প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। আজ রবিবার বিকেলে চুমুরদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন সড়কে এর আয়োজন করা হয়। এসময় ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি করা হয়।
মানববন্ধনে চুমুরদি ইউনিয়নের বাসিন্দা ও ঠিকাদার মনির কাজী বলেন, তার ভাগ্নে ইঞ্জিনিয়ার আক্কাস আলী সাহেদ একজন জনদরদি ও সমাজসেবক ব্যক্তি হিসেবে সাধারণ মানুষের জন্য কাজ করেন। তিনি এলাকার মসজিদের জন্য ৮০ লাখ টাকা ব্যয়ে একটি জমি কিনে ওয়াকফ করে দেন। এটি কিছু মানুষের ভালো লাগেনি। তিনি অভিযোগ করেন, সম্প্রতি টিটু মোল্যা নামে এক ব্যক্তি আক্কাস আলীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। আক্কাস আলী তাকে এক লাখ টাকাও দেন। তারপরেও তারা গত ঈদের রাতে মসজিদের মিটিং শেষে বের হওয়ার সময় লাঠিশোঠা নিয়ে হামলা করে আহত করে। তিনি এ ঘটনার পর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মানববন্ধনে চুমুরদি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক মেম্বার হাজী আব্দুস সালাম বলেন, আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের।
মানববন্ধনে অংশ নিয়ে আক্কাস আলীর মা আবেজান বেগম বলেন, তারা মেম্বাররে মারবে, তার বড় ভাইরে মারবে; তাহলে আমরা এই দেশে থাকবো কিভাবে? আমরা এর বিচার চাই।
প্রসঙ্গত, গত ঈদুল আযহার রাতে চুমুরদি স্কুল মাঠ জামে মসজিদ কমিটি গঠন নিয়ে এশার নামাজের পরে মিটিং হয়। মিটিংয়ে দুই পক্ষের বাদানুবাদের একপর্যায়ে মুসুল্লিরা মসজিদ থেকে বের হওয়ার সময় মসজিদ কমিটির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আক্কাস আলী সাহেদের উপরে হামলা হয়। খবর পেয়ে থানা পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এ ঘটনায় আক্কাস আলীর মামা মনির কাজী ৯ জনকে আসামী করে চাঁদাদাবি ও হামলার অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ মামলার ৯ নং আসামী মাসুদকে গ্রেফতার করে।  এ নিয়ে চুমুরদি গ্রামে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা চলছে। এর আগে গত  শুক্রবার বিকেলে চুমুরদি হরিখোলা মাঠে অপরপক্ষ চাঁদাদাবি ও হামলার অভিযোগে মামলা দায়েরের প্রতিবাদে সভা করে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ভাঙ্গায় ব্যবসায়ীর উপর হামলা ও চাঁদাদাবির প্রতিবাদে মানববন্ধন 

আপডেট টাইম : ০৬:২৭ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ :