ঢাকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভাঙ্গায় ২ হাজার ১৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ফরিদপুরের ভাঙ্গায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সরিষা, মসুর ও খেসারীর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মোট ২ হাজার ১৬০ জন কৃষককে এই প্রণোদনা সহায়তা দেওয়া হয়।

রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টায় ভাঙ্গা উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন ফরিদপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ শহিদুল ইসলাম বাবুল। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোল্লা আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ২ হাজার ১৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে তিন ক্যাটাগরিতে সহায়তা প্রদান করা হয়েছে:

১ হাজার ৮৫০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। ২৩০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে মসুর বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। এবং ৮০ জন কৃষকের প্রত্যেককে ৮ কেজি করে খেসারী বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

আমানত বাড়ছে, খরা বিনিয়োগে

error: Content is protected !!

ভাঙ্গায় ২ হাজার ১৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আপডেট টাইম : ১২ ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :