ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভাঙ্গায় ট্রাকের পিছনে প্রাইভেটকারের ধাক্কাঃ একই পরিবারের তিনজন নিহত

-ছবি প্রতীকী।

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের পিছনে প্রাইভেকারেরর ধাক্কায় একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের সলিলদি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ভাঙ্গার আতাদী গ্রামের লাবনী আক্তার (৩৮), তার মেয়ে সুরাইয়া (১৭) ও জয়নাব (৩)। এরা সভাই প্রাইভেট কারের যাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল পৌনে আটটার দিকে ঢাকা থেকে ভাঙ্গা গামী একটি প্রাইভেটকার একই দিক দিয়ে যাওয়া একটি ট্রাকের পেছন দিকে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটির সামনের অংশ ট্রাকের পেছনে ঢুকে দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলে প্রাইভেটকারের যাত্রী লাবনী আক্তার মারা যায়। মারাত্বক আহত অবস্থায় লাবনী আক্তারের দুই মেয়ে সুরাইয়া ও জয়নাবকে স্থানীয় ভাঙ্গা হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে তারা মারা যায়।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু নাইম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের গ্রামের বাড়ী ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়। নিহতদের লাশ ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে হামের প্রকোপে ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’

error: Content is protected !!

ভাঙ্গায় ট্রাকের পিছনে প্রাইভেটকারের ধাক্কাঃ একই পরিবারের তিনজন নিহত

আপডেট টাইম : ০৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২
বোরহানুজ্জামান আনিস, স্টাফ রিপোর্টার, নগরকান্দাঃ :