ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভাঙ্গায় চোরের ছুরিকাঘাতে আহত প্রবাসীর ১২ দিন পর মৃত্যু

-ছবিঃ প্রতীকী।

ফরিদপুরের ভাঙ্গায় চোরের নির্মম ছুরিকাঘাতে সলেমান মিয়া(৫০) নামের এক মালেশিয়া প্রবাসীর মৃত্যু হয়েছে । ১২ দিন চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সে মারা যায়। নিহত সলেমান ভাঙ্গা উপজেলার হামেরদী ইউনিয়নের সিঙ্গারডাক গ্রামের সোনা মিয়ার পুত্র ।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর দুপুরে সলেমান তার পুত্র তারিকুল ইসলামকে বিদেশে পাঠানোর জন্য ব্যাংক থেকে ২ লাখ টাকা উত্তোলন করে। ঐ টাকা চুরির উদ্দেশ্যে রাত ১২টার সময় সালমানের ঘরে প্রবেশ করে হাচান নামের এক চোর।

বাড়ির লোকজন টের পেয়ে টাকা নিয়ে পালানোর সময় হাসানকে ধাওয়া করে। পথিমধ্যে হাসান ও তার ভাই মিলে সলেমান ও তার মা এবং ভাইকে কুপিয়ে গুরুতর জখম করে । স্থানীয়রা আহত সবাইকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে সলেমানের অবস্থা অবনতি হলে পরদিন তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করে। ১২ দিন চিকিৎসাধীন অবস্থায় সলেমান শেখ বৃহস্পতিবার ভোরে মারা যায়।

নিহতের ছেলে তারিকুল ইসলাম বলেন, আমার বাবাকে হাসান ও তার লোকজন নির্মম ভাবে কুপিয়ে হত্যা করল। আমরা খুনিদের ফাঁসি চাই।

এ ব্যাপারে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম বলেন, সলেমান নামের এক লোক মারা গেছে শুনে পুলিশ পাঠিয়েছি। এব্যাপারে এখনো কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিপিএম সেবা পদক পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপার হাবীবুল্লাহ

error: Content is protected !!

ভাঙ্গায় চোরের ছুরিকাঘাতে আহত প্রবাসীর ১২ দিন পর মৃত্যু

আপডেট টাইম : ০৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩
মাহমুদুর রহমান তুরান, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :