ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু মোল্লার জানাজা সম্পন্ন, অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রতিমন্ত্রী

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীর হামলায় নিহত ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক নেতা রাজু মোল্যার জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা দক্ষিণ পাড় বাসস্ট্যান্ড এলাকায় জানাজা অনুষ্ঠিত হয়।

রাজু মোল্লার জানাজায় অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, উপজেলা যুবদলের সভাপতি ওসমান মুন্সি, কৃষক দলের সভাপতি খন্দকার আব্দুস সামাদ, সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

রাজু মোল্লার জানাজায় অংশ নিয়ে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়ে বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা। রাতের আঁধারে বিভিন্ন স্থানে হামলা করে মানুষকে হত্যা করছে তারা। অন্যের আশ্রয়ে থেকে কোনো দেশকে অস্থিতিশীল করছে তারা।

তিনি আরও বলেন, দেশের প্রতি তাদের কোনো মায়া নেই, তবে তারা যা করছে বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না। আর কত মানুষের চোখের পানি দেখব, সন্তানহারা পিতা মাতার কান্না আর কত দেখতে হবে। রাজুকে যারা হত্যা করেছে অবশ্যই তাদের বিচারের আওতায় আনা হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় রাজু মোল্লা (৩৪) নামের কৃষক দল নেতা নিহত হয়। ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার জেরে ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় সোয়া এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এ সময় সেখানে থাকা তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

এই বেপরোয়া সন্ত্রাস কোনোভাবেই মেনে নেওয়া যায় না : প্রধানমন্ত্রী

error: Content is protected !!

ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু মোল্লার জানাজা সম্পন্ন, অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ৫ ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :