আরিফুল ইসলাম রতন: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সীমান্ত এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি দূর করতে মোটরসাইকেল শোডাউন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও সীমান্তবর্তী সড়কে এ শোডাউন অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে ধোবাউড়া উপজেলার বিভিন্ন সড়ক ও সীমান্ত সড়ক প্রদক্ষিণ করেন। শোডাউন চলাকালে উপজেলা বিএনপির নেতারা সীমান্ত এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ জনগণকে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিতে কান না দেওয়ার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক জি এম আজাহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিছুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, আব্দুল কুদ্দুস, হুমায়ূন কবির, গাজীউর রহমান গাজী ও আব্দুল মুমিন শাহিন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সহসভাপতি আবুল কাশেম ডলার, সহসাধারণ সম্পাদক ফরহাদ আল রাজীসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। শোডাউনে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
আরিফুল ইসলাম রতন: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সীমান্ত এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি দূর করতে মোটরসাইকেল শোডাউন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও সীমান্তবর্তী সড়কে এ শোডাউন অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে ধোবাউড়া উপজেলার বিভিন্ন সড়ক ও সীমান্ত সড়ক প্রদক্ষিণ করেন।
শোডাউন চলাকালে উপজেলা বিএনপির নেতারা সীমান্ত এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ জনগণকে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিতে কান না দেওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক জি এম আজাহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিছুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, আব্দুল কুদ্দুস, হুমায়ূন কবির, গাজীউর রহমান গাজী ও আব্দুল মুমিন শাহিন।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সহসভাপতি আবুল কাশেম ডলার, সহসাধারণ সম্পাদক ফরহাদ আল রাজীসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শোডাউনে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।