ফরিদপুরে সওজ-এর জমিতে অবৈধ দোকান নির্মাণ বন্ধ, তিনজনকে অর্থদণ্ড
ফরিদপুর জেলা প্রতিনিধিফরিদপুর সদর উপজেলার সাচিয়া বাজারে সড়ক ও জনপথ বিভাগের জমিতে অবৈধভাবে দোকান নির্মাণের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় নির্মাণাধীন দোকান ভেঙে দেওয়া হয়েছে এবং নির্মাণকাজে নিয়োজিত তিন কাঠমিস্ত্রীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।বুধবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে সড়ক ও জনপথ বিভাগের নামে রেকর্ডভুক্ত ৩৪৫ নম্বর দাগে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ফরিদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম।অভিযানকালে অবৈধ দোকান নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয় এবং নির্মাণাধীন স্থাপনা ভেঙে ফেলা হয়। এ সময় ঘটনাস্থল থেকে নির্মাণকাজে নিয়োজিত তিন কাঠমিস্ত্রীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়।
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর সদর উপজেলার সাচিয়া বাজারে সড়ক ও জনপথ বিভাগের জমিতে অবৈধভাবে দোকান নির্মাণের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় নির্মাণাধীন দোকান ভেঙে দেওয়া হয়েছে এবং নির্মাণকাজে নিয়োজিত তিন কাঠমিস্ত্রীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে সড়ক ও জনপথ বিভাগের নামে রেকর্ডভুক্ত ৩৪৫ নম্বর দাগে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ফরিদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম।
অভিযানকালে অবৈধ দোকান নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয় এবং নির্মাণাধীন স্থাপনা ভেঙে ফেলা হয়। এ সময় ঘটনাস্থল থেকে নির্মাণকাজে নিয়োজিত তিন কাঠমিস্ত্রীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়।